সুনামগঞ্জের দিরাইয়ে মধুরাপুর গ্রামে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই সহোদরের মৃ’ত্যু হয়েছে। এ ঘটনায় আ’হত হয়েছে আরো তিনজন। বুধবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে এই হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী সূত্রে জানা গেছে, দিরাই উপজে’লার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের হাওরে ধান কাটছিলেন ফজলু ও ফখরুল নামে দুই আপন ভাইসহ কয়েকজন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে দুই ভাই মা’রা যান। গুরুতর আ’হত হন শাহেবনূর, হাবিব ও লাদেন নামের আরো তিনজন শ্রমিক। আ’হতদের মধ্যে দুজনের অবস্থা আশ’ঙ্কাজনক। তাদের দিরাই উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
দিরাই থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা আজিজুর রহমান বলেন, হাওরে ধান কা’টার সময় বজ্রপাতে দুই ভাই মা’রা যান ও তিনজন আ’হত হন।













































