প্রচ্ছদ দৈনিক খবর

করোনায় আক্রান্ত আল্লু অর্জুন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

এবার মহামা’রি করো’না ভাই’রাসে আ’ক্রান্ত হলেন দক্ষিণী সিনেমা’র স্টাইলিশ স্টার আল্লু অর্জুন। বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে এমন তথ্য নিশ্চিত করেন এ সুপারস্টার।

সেই পোস্টে আল্লু অর্জুন লিখেন, সবাইকে জানাতে চাই যে আমা’র কোভিড পজিটিভ এসেছে। আমি বাসাতেই নিজেকে আইসোলেশনে রেখেছি এবং সব নিয়মকানুন মানছি।

তিনি আরো লিখেন, সম্প্রতি যারা আমা’র সংস্প’র্শে এসেছেন তাদের সবাইকে করো’না পরীক্ষা করার অনুরোধ জানাচ্ছি।

সেইসাথে তিনি আরো লিখেন, আমা’র যারা ভক্ত এবং শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে বলবো, আমাকে নিয়ে চিন্তা না করার জন্য, আমি ভালো আছি। সবাই বাসায় থাকুন, নিরাপদে থাকুন এবং সুযোগ করে করো’না টিকা নিন।