প্রচ্ছদ দৈনিক খবর

এবার ছক্কা হাঁকালে মিলবে ১২ রান!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ক্রিকেট মাঠে বড় বড় ছক্কা তো অনেকেই হাঁকান। এবার ১০০ মিটারের ওপর ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের জন্য নতুন প্রস্তয়াব রেখেছেন কেভিন পিটারসন। ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটারের চাওয়া,

তাদেরকে ৬ রানের বদলে দেয়া হোক ১২ রান। বর্তমানে পিটারসেন ব্যস্ত সময় কা’টাচ্ছেন আইপিএলের ধারাভাষ্যকার হিসেবে। অফিসিয়াল ব্রডকাস্টারদের হয়ে কাজ করতে এমুহূর্তে ভা’রতেই রয়েছেন তিনি।

এবার সেখান থেকেই আইসিসির কাছে তিনি আন্তর্জাতিক ক্রিকে’টের আইন বদলের আবেদন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আইসিসিকে ট্যাগ করে আন্তর্জাতিক ক্রিকে’টের আইন বদলের প্রস্তাব দিয়েছেন পিটারসেন। আইসিসির পাশাপাশি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডেকেও(ইসিবি) এই প্রস্তাব দিয়েছেন তিনি।

আসন্ন ‘দি হান্ড্রেড’ ক্রিকেট চালু হতে চলেছে, সেখানেও যেন এই নিয়ম চালু করা হয়। ইংল্যান্ডকে এই নিয়ম ভেবে দেখতে আহ্বান করেছেন পিটারসেন। নতুন নিয়ম অনুযায়ী ১০০ মিটারের ওপর ছক্কা হাঁকালে ব্যাটসমান পাবে ১২ রান।পিটারসেনের এই প্রস্তাব ক্রিকে’টের জন্য নতুন কিছু নয়। এর আগেও ৬ হাঁকিয়ে ১২ রান নেয়ার নিয়ম ছিল।

তবে বিশেষ কিছু ম্যাচে। বিশ্ব একাদশের হয়ে শহীদ আফ্রিদি এক বলে নিয়েছিলেন ১২ রান। যদিও সেটি স্টেডিয়ামের ছাঁদে গিয়ে আ’ঘা’ত করলেই মিলত। পিটারসেনের প্রস্তাব টুইটারে সারা ফেলেছে অবশ্য। ইংল্যান্ড চাইলে দ্যা হান্ড্রেডে এই নিয়ম চালু করে দেখতে পারে।

ম্যানচেস্টার অরিজিনালস, নর্দার্ন সুপারচার্জার্স, বার্মিংহাম ফিনিক্স, ট্রেন্ট রকেটস, ওয়েলশ ফায়ার, লন্ডন স্পিরিট, ওভাল ইনভিনসিবলস ও সাউদার্ন ব্রেভ এই আটটি দল নিয়ে হবে ১০০ বলের ক্রিকে’টের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির ছে’লে ও মে’য়েদের দল আছে।