প্রচ্ছদ দৈনিক খবর

ক্যাটরিনাকে আঁকতে গিয়ে বিদ্যা বালানকে এঁকেছিলেন সালমান

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সালমান খানের আঁকার কথা সর্বজনবিদিত। তবে একবার ক্যাটরিনা কাইফের ছবি আঁকতে গিয়ে নাকি তিনি এঁকে ফেলেছিলেন বিদ্যা বালানের ছবি। ‘বিগ বস’-এর মঞ্চে পাশাপাশি বসে সালমান বিদ্যাকে জানিয়েছিলেন এ কথা।

বছর কয়েক আগে ছোটপর্দার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ এর মঞ্চে সঞ্চালক সালমান অনুষ্ঠানে উপস্থিত অ’তিথি বিদ্যা বালানকে জানিয়েছিলেন এ কথা।

গল্প আড্ডার ফাঁকে পাশে বসা বিদ্যা বালানকে ‘ভাইজান’ বলেন, একবার তিনি অ’ভিনেত্রী ক্যাটরিনা কাইফের পোট্রেট এঁকে তাকে উপহার দিতে যান।হাতে পাওয়ার পর একমনে কিছুক্ষণ সেই ছবির দিতে তাকিয়ে সালমানকে ক্যাটরিনা প্রশ্ন করেন, এটি কার ছবি এঁকেছেন সালমান। হতভম্ব ‘শিল্পী’

জবাব দেন যে এ ছবি ক্যাটরিনারই।জবাব শোনার পর মা’থা নাড়িয়ে ‘ক্যাট’ এর উক্তি ছিল,’ উঁহু,বিদ্যা বালানের মতো লাগছে তো!’সালমানের মুখে এই ঘটনা শোনার পর হাসিতে ফেটে পড়েন বিদ্যা।

সালমান-ক্যাটরিনাজিজ্ঞেস করেন এই ঘটনা সত্যি কি না?উত্তরে ‘বিগ বস’ এর সঞ্চালক বলেন, ‘ভীষণভাবে সত্যি’। সঙ্গে আরও জানান, প্রখ্যাত ফটোগ্রাফার জে পি সিংঘল একসময় ক্যাটরিনার একটি ছবি তুলেছিলেন।

সেই ছবি দেখেই সালমান পোট্রেটটি আঁকেন। হাসি না থামিয়ে এরপর সালমানের উদ্দেশে বিদ্যার জিজ্ঞাসা ছিল, ‘আমা’র ছবি এঁকেছিলেন মানে সেটা ‘ডার্টি পিকচার’ ছিল না তো?’

অ’ভিনেত্রীর এহেন প্রশ্নে লাজুক হাসি ছাড়া কিছুই দিতে পারেননি সালমান। সম্প্রতি নেটমাধ্যমে ভাই’রাল হয়েছে ‘বিগ বস’ এর মঞ্চে সালমান-বিদ্যার সেই কথোপকথনের অংশ।