প্রচ্ছদ দৈনিক খবর

ভাত নষ্ট হচ্ছে? ফেলে না দিয়ে তৈরি করুন সুস্বাদু মিষ্টি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বড় পরিবার বা গৃহস্থ বাড়িতে ভাত একটু বেশি রান্না না করলে, খাবার সময় কম পড়ার সম্ভাবনা থেকে যায়। সেই আশ’ঙ্কা থেকে একটু বেশি করে ভাত রান্না করতে হচ্ছে। আবার ধরুন আপনি পরিবার সহ সন্ধ্যায় মা’র্কে’টে গেছেন কেনাকা’টা করতে। শপিং করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে পড়ছে বাচ্চারা৷ ফলে তাদেরকে চাঙ্গা করতে আপনি ঢুকে পড়েছেন রেস্তরাঁয়। ব্যস, এতে করে বাড়িতে আসার পর কারও খাওয়ার ইচ্ছা নেই। এভাবে বাসায় রান্না করে রাখা ভাত দিনের পর দিন ফ্রিজে জমেই চলছে। এত ভাত ফেলে দিতে হবে এটা ভেবে মন খা’রাপ আপনার। হওয়াটাই স্বাভাবিক।

কিন্তু, কি জানেন? ওই ভাত ফেলে না দিয়ে বরং খুব সহ’জেই তা থেকে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু মিষ্টি৷ চলুন জেনে নেয়া যাক, ভাতের রসগোল্লা তৈরির প্রণালী- ভাতের রসগোল্লা তৈরির উপকরণ: ১. ভাত পরিমাণ মত ২. এক চামচ ময়দা ৩. এক চামচ গুঁড়ো দুধ ৪. এক চামচ ঘি ৫. চিনি: দেড় কাপ ৬. জল: তিন কাপ

ভাতের রসগোল্লা তৈরির প্রণালী: প্রথমে একটি বাটিতে ভাত নিন৷ ভাল করে হাত দিয়ে চট’কে নিন ভাতটি৷ একটি মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করুন৷ এরপর একটি ফ্রাইং প্যানে ঘি ঢালুন৷ ভাতের ওই পেস্টটি ওই প্যানে ঢেলে দিন৷ হালকা আঁচে ভাতের পেস্টটি নাড়াচাড়া করুন৷ সোনালি রং হয়ে গেলে গ্যাস বন্ধ করুন৷ এবার অন্য একটি পাত্রে ময়দা ও গুঁড়ো দুধ ঢালুন৷ ভাতের সঙ্গে মিশিয়ে নিন৷ এবার ছোট ছোট লেচি তৈরি করুন৷ আলাদা একটি পাত্রে চিনির রস তৈরি করে নিন৷ এবার ওই লেচিগু’লি চিনির রসে ফেলে দিন৷ ১০ মিনিট পর রস ছেঁকে লেচিগু’লি তুলে নিন৷ খেয়ে দেখু’ন ছানার তৈরি রসগোল্লাকেও হার মানাবে এই মিষ্টি।