প্রচ্ছদ দৈনিক খবর

অন্য জটিলতায় খালেদা, রাতেই নেয়া হচ্ছে হাসপাতালে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনার দ্বিতীয় পরীক্ষাতেও বেগম খালেদা জিয়ার করোনা পজিটিভ এসেছে। তার শরীরে কোন উপসর্গ নেই। কিন্তু বিভিন্ন রকম জটিলতা এবং সমস্যা দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়ার। আর এই কারণেই আজ রাত ৮ এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) আবার নেয়া হবে। ওখানে ডা. এফ এম সিদ্দিকীর তত্বাবধানে তার কিছু পরীক্ষা করা হবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

গত কয়েকদিন ধরে বেগম খালেদা জিয়ার খাবারে রুচি কমে গেছে। তার অন্যান্য কিছু জটিলতা দেখা দিচ্ছে। এসব জটিলতার সাথে করোনার কোন সম্পর্ক আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এই পরীক্ষাগুলো করা হচ্ছে।