প্রচ্ছদ দৈনিক খবর

কলকাতার জয়ের দিনে ব্যাট হাতে মরগানের অনন্য মাইলফলক

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

টানা চার হারের পর জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। দলের বিপর্যয়ের সময় ৪৭ রানের দারুণ ইনিংস খেলে কেকেআরকে জয় উপহার দিয়ে ব্যাট হাতে নতুন মাইলফলক স্প’র্শ করলেন অধিনায়ক ইয়ন ম’রগান।

সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ১৪তম আসরের ২১তম এবং কেকেআরের ষষ্ঠ ম্যাচে ক্রিস গেইল-লোকেশ রাহুলদের পাঞ্জাব কিংসকে ১২৩ রানে গুঁড়িয়ে দিয়ে ২০ বল হাতে রেখে ৫ উইকে’টের জয় পায় কেকেআর।

দলের জয়ে ৩ ওভা’রে ১৭ রানে ৩ উইকেট পতনের পর হাল ধরে ইনিংসের শেষ পর্যন্ত খেলে ৪০ বলে ৪টি চার ও দুই ছক্কায় অ’পরাজিত ৪৭ রান করেন ম’রগান।এই রান করার মধ্য দিয়ে ঘরোয়া ও আন্তর্জাতিক সবমিলে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৩০১তম ইনিংস খেলে ৭ হাজার ৪ রান করেন ম’রগান।

এদিন খেলতে নামা’র আগে ৩১৭ ম্যাচে ৩০০ ইনিংস খেলে ৬ হাজার ৯৫৭ রান করেন ম’রগান। সাত হাজারি ক্লাবের সদস্য হতে এই ইংলিশ অধিনায়কের প্রয়োজন ছিল মাত্র ৪৩ রান। এদিন ৪৭ রান করে সেই মাইলফলক স্প’র্শ করেন ম’রগান।