প্রচ্ছদ দৈনিক খবর

করোনা রোগীর মৃতদেহ বাড়ির সামনে ফেলে পালাল অ্যাম্বুলেন্স

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর মৃতদেহ বাড়ির সামনে ফেলে পালিয়ে গেছেন অ্যাম্বুলেন্স চালক। কলকাতার গড়ফায় গতকাল সোমবার (২৬ এপ্রিল) এ ঘটনা ঘটে।

জিনিউজের খবরে বলা হয়েছে, অসুস্থ অবস্থায় পিয়ারলেস হাসপাতালে ভর্তি হন ৭১ বছর বয়সী এক বৃদ্ধ। গত শনিবার (২৪ এপ্রিল) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকে যাদবপুরে কেপিসি হাসপাতালে স্থানান্তর করা হলে সোমবার তিনি মারা যান।

হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে তার মৃতদেহ পাঠানো হয়। কিন্তু মরদেহ বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায় চালক। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও কাজ হয়নি। পরে পুলিশকে জানানো হলে তাদের সহায়তায় মৃতদেহ সৎকার করা হয়।