আমাদের মধ্যে অনেকেই আছে সারাদিন রোজা রেখে ইফতারে ভাজা-পোড়া জাতীয় খাবার না খেলে চলেই না। অনেকে আবার খাবার তালিকায় রাখে মিষ্টিজাতীয় কিছূ। আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এই সব খাবার। আর রোজার সময় ইফতার হচ্ছে দিনের দ্বিতীয় খাবার।
তাই স্বাস্থ্যসম্মত এবং শরীরের জন্য পুষ্টিগুণ সম্পন্ন খাবার ইফতারে রাখাই ভালো। যা খেলে সারাদিন পর ইফতারে পূর্ণ শক্তি সঞ্চার করবে।আজকে জানবো এমন কিছু খাবার সর্ম্পকে, যে খাবার গুলো ইফতারে এড়িয়ে চললে আম’রা সুস্থ থাকতে পারবো।
অ’তিরিক্ত তৈলাক্ত খাবার
বর্তমান সময়ে আম’রা অ’তিরিক্ত তেলযু’ক্ত খাবার খেতে অনেক বেশি পছন্দ করি। এর মধ্যে বিরিয়ানি, হালিম, লুচি, কাবাবসহ আরো অনেক খাবার। যে গুলো প্রকৃতপক্ষে এই রমজানে শরীরের জন্য অ’ত্যন্ত ক্ষতিকর। এমনকি এই সব খাবার খেলে পেটের সমম্যাও ভুগতে হয়। তাই আমাদের সবার উচিত রমজানে সুস্থ থাকতে ইফতারে যথাসম্ভব এই জাতীয় খাবার গুলো এড়িয়ে চলা।
কোমল পানীয়
অনেকের কাছে সফট ড্রিংকস বা কোমল পানীয়র আয়োজন ইফতারে রাখা অ’পরিহার্য। কিন্তু আম’রা হয়তো অনেকেই জানি না, এই কোমল পানীয় ভীষণ স্বাস্থ্যহানি ঘটায়। এমনকি এটি ঘুমের ব্যাঘাত ঘটায়। এরই সাথে অ্যাসিডিটি, আলসারের মতো অ’সুখে পড়তে হয়। তাই সারাদিন রোজা রেখে ইফতারে এই কোমল পানীয় আমাদের একদমই খাওয়া উচিত নয়
মিষ্টিজাতীয় খাবার
ইফতারে খেতে পারেন হালকা মিষ্টিজাতীয় কিছু খাবার। তবে এড়িয়ে যেতে হবে মিষ্টি এবং চকলেট। যা খেলে আম’রা অ’সুস্থ হয়ে যেতে পারি যে কোন সময়। তাই এখন থেকে ইফতারের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে মিষ্টিজাতীয় খাবার।
ভাজা-পোড়া এবং মশলাযু’ক্ত খাবার
ইফতারে ভা’রী মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে। সেই সাথে বাদ দিতে হবে যে কোন ভাজা-পোড়া জাতীয় খাবার। অ’তিরিক্ত ভাজা’পো’ড়া জিনিস খাওয়া স্বাস্থ্যের জন্য অ’ত্যন্ত ক্ষতিকর। রমজানে শরীরকে ভালো রাখতে চাইলে ভাজা-পোড়া জাতীয় খাবার এড়িয়ে চলুন।













































