প্রচ্ছদ দৈনিক খবর

অবশেষ দেশে রহমতের বৃষ্টি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সম্প্রতি দেশের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তীব্র তাপদাহ। প্রচণ্ড গরমে নাভিশ্বা’স জনজীবন। একপশলা বৃষ্টির অ’পেক্ষায় সবাই। ইতোমধ্যে প্রতিদিনই বেড়েছে দেশের তাপমাত্রা। পারদ মিটার কয়েকবার পৌঁছেছে রেকর্ড উচ্চতা।

ঠিক ওই মুহূর্তে হালকা ঝড়ো বাতাসসহ বজ্রবৃষ্টি দেখা পেল সুনামগঞ্জবাসী।আজ বুধবার (২৮ এপ্রিল) ভোর থেকে সুনামগঞ্জের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

স্বস্তির এই বৃষ্টিতে কিছু সময়ের জন্য থেমে যায় হাওরের ধানকা’টা কার্যক্রম। তবে ব;জ্র;পাতে কোথাও কোনো হতা;হতের খবর পাওয়া যায়নি।

কিন্তু অ’তিরিক্ত বজ্রপাতের কারণে শহরের বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়েছিল।

আজ বুধবার (২৮ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সীতাকুণ্ড, হাতিয়া, রাঙামাটি, কুমিল্লা, মাইজদিকোর্ট, ফেনী, রাজশাহী এবং পাবনা অঞ্চলসহ ওপর দিয়ে এ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অ’পরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।