অবশেষ উ’দ্ধার করা হল হেফাজতে ইস’লামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী’ জান্নাত আরা ঝর্নাকে।
ঝর্নার বাবার করা জিডির পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর গোয়েন্দা পু’লিশের একটি দল মোহাম্ম’দপুরের একটি বাসা থেকে তাকে উ’দ্ধার করে। গোয়েন্দা পু’লিশের একজন ঊর্ধ্বতন কর্মক’র্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১১ এপ্রিল ঝর্নার বড় ছে’লে আব্দুর রহমান জামি রাজধানীর পল্টন থা’নায় একটি সাধারণ ডায়েরি করেন। এছাড়া সোমবার ঝর্নার বাবা মে’য়েকে উ’দ্ধারের জন্য কলাবাগান থা’নায় আরেকটি জিডি করেন। ঝর্নার বাবার করা জিডিতে অ’ভিযোগ করা হয়,
মামুনুলের বোনের বাসায় ঝর্নাকে আ’ট’কে রাখা হয়েছে। তিনি মে’য়ের জীবনশ’ঙ্কার কথা জিডিতে উল্লেখ করে দ্রুত উ’দ্ধারের আবেদন করেন। এরপরই গোয়েন্দা পু’লিশের একটি দল জান্নাত আরা ঝর্নার অবস্থান জানার চেষ্টা করেন।
জানা গেছে, গো’পন সংবাদের ভিত্তিতে পু’লিশ জানতে পারে মোহাম্ম’দপুরের একটি বাসায় ঝর্নাকে আ’ট’কে রাখা হয়েছে। পরে সেখানে অ’ভিযান চালিয়ে তাকে উ’দ্ধার করা হয়। ঝর্নাকে উ’দ্ধারের পর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
যে বাসা থেকে ঝর্নাকে উ’দ্ধার করা হয় সেটি মামুনুল হকের বোন দিলরুবার বাসা বলে জানিয়েছে পু’লিশ।
গোয়েন্দা কর্মক’র্তারা জানান, ঝর্নাকে উ’দ্ধারের পর তার আইনগত অ’ভিভাবকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।













































