প্রচ্ছদ দৈনিক খবর

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ কোটি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বিশ্বব্যাপী ভয়াবহ তান্ডব চালাচ্ছে করোনারভাইরাস। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, আক্রান্তও হচ্ছে লাখে লাখে। মহামারি এ ভাইরাসের নতুন নতুন ধরন মানুষের মনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩১ লাখ এবং আক্রান্ত হয়েছে ১৪ কোটি ৯৩ লাখেরও বেশি মানুষ।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২৮ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৪ হাজার ৮২১ জন এবং নতুন করে ৮ লাখ

৩০ হাজার ৮২২ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩১ লাখ ৪৮ হাজার ৭৮১ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ৮৫৮ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ৬৯ লাখ ৮২ হাজার ১৩৭ জন।

আরও পড়ুন=পাকিস্তান সুপার লিগ পিএসএলে সেরা উইকেট শিকারি বোলার হয়েছেন পাক পেসার হাসান আলী। ১৩ ম্যাচে ২৫টি উইকেট তুলে নিয়েছেন এই পেসার।দুই নম্বরে আছেন আরেক পাক পেসার ফাহিম আশরাফ। ১২ ম্যাচে তার উইকেট ২১টি। তিনে আছে আরেকজন পাক তারকা ওহাব রিয়াজ। ১৩ ম্যাচে তার উইকেট ছিল ১৭টি। চারে আছে উমর খান। ১১ ম্যাচে তার উইকেট ১৫টি। সোহেল তানভির সমান ১৫ উইকেট নিয়ে আছেন ৫ নম্বরে।

মোহাম্মদ আমির ৯ ম্যাচে ১৩ উইকেট নিয়ে আছেন তালিকার ৬ নম্বরে। উসমান সেনোয়ারী ৯ ম্যাচে সংগ্রহ করেছেন ১৩ উইকেট। আছেন তালিকার সাতে। মোহাম্মদ নওয়াজ ১২ ম্যাচে ১৩ উইকেট নিয়ে আছেন তালিকার আটে। মোহাম্মদ হোসনাইন ৭ ম্যাচে ১২ উইকেট নিয়ে আছেন তালিকার ৯ নম্বর স্থানে। আর ১০ নম্বরে আছেন সন্দিপ লামিচান। ৭ ম্যাচে তার উইকেট ১১টি।