প্রচ্ছদ দৈনিক খবর

ইসরায়েলে’র সঙ্গে সম্পর্ক না করার ঘো’ষ’ণা দিল ‘কাতার’

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাংলা ম্যাগাজিন রিপোর্ট:- ইহুদিবাদী ইস’রায়েলের সঙ্গে স’ম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে কাতার। পারস্য উপসাগরীয় দেশ কুয়েত ইস’রায়েলের সঙ্গে স’ম্পর্ক করবে না বলে ঘোষণা দিয়েছে। এরপর ইস’রায়েলের সঙ্গে স’ম্পর্ক না করার ঘোষণা দিল কাতার।

গতকাল শুক্রবার (৪ জুন) মা’র্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসি নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে কাতারি পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুর রহমান বিন আলে সানি এসব কথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, ইস’রায়েলকে স্বীকৃতি না দেয়ার প্রধান কারণ হলো ফিলি’স্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ফিলি’স্তিনি ভূখণ্ডে ইস’রায়েলি দখলদারিত্ব অবসান না ঘটানো এবং কয়েক দশকের সংঘাতের নিরসন না করা পর্যন্ত ইস’রায়েলের সঙ্গে স’ম্পর্ক স্বাভাবিক করবে না কাতার।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, যেসব কারণে কাতার এতদিন ইস’রাইয়েলকে স্বীকৃতি দেয় নি সেই সব কারণ এখনও রয়েছে এবং শান্তি প্রতিষ্ঠায় ইস’রাইয়েল কোনো পদক্ষেপ নেয় নি। ইস’রায়েলের সঙ্গে স’ম্পর্ক স্বাভাবিক করলেই দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হয়ে যাবে না।