প্রচ্ছদ দৈনিক খবর

আশুলিয়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আশুলিয়ায় ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও ১৫৫৩ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। 

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানা পুলিশ। এর আগের রাতে ১১টার দিকে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকার মনিরের বাড়ির ভাড়াটিয়া মো. শাহ জামাল (৪১), ভোলা জেলার দৌলতখান থানার মধ্য জয়নগর এলাকার মৃত আবুল কালামের ছেলে মো. হেলাল আহম্মেদ (৩৮) ও ভোলা সদর থানার চরসামাইয়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. মোশাররফ হোসেন মুন্না (২৮)। 

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার নরসিংহপুর এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এসময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ আশুলিয়ার নরসিংহপুরসহ আশপাশের এলাকায় মাদক সরবারহ ও বিক্রি করে আসছিলো।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।