প্রচ্ছদ দৈনিক খবর

আগামী ২ সপ্তাহে দেশে কোনো টিকা আসার সম্ভাবনা নেই

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে দেশে করো’নাভাই’রাসের কোনো টিকা আসার সম্ভাবনা নেই। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) চীন ও দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের ভা’র্চুয়াল বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

সচিব বলেন, ‘রাশিয়া, যু’ক্তরাষ্ট্র ও চীন সবার সঙ্গে আম’রা যোগাযোগ রাখছি। আম’রা কয়েকটি ডকুমেন্ট চেয়েছি। দুই সপ্তাহের আগে কিছু পাওয়া যাবে না। চীন, রাশিয়া বা যু’ক্তরাষ্ট্র সব জায়গায় একই অবস্থা। এখানে কিছু কাগজপত্র ঠিক করতে হবে এবং জাহাজীকরণের ফলে দুই সপ্তাহের আগে কিছু হবে না। এটা রিজনেবল টাইম।’

তিনি আরও বলেন, ‘সব কিছু এখন স্বাস্থ্য মন্ত্রণালয় করবে। আম’রা যোগাযোগ করে দিয়েছি এবং এখন টিকা কবে, কী’ভাবে আসবে দাম কত হবে সব কিছু স্বাস্থ্য মন্ত্রণালয় ঠিক করবে।’

যু’ক্তরাষ্ট্র থেকে ভ্যাকসিন আনার বিষয়ে মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী যে কোনো দেশ থেকে টিকা আম’দানির অনুমোদন দিয়ে রেখেছেন। আম’রা যেখান থেকে পাই সেখান থেকেই আনব।’