প্রচ্ছদ দৈনিক খবর

আইপিএলের এবারের আসরে বল হাতে ২৫ উইকেট নিতে চান সাকিব আল হাসান।

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল -এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে শুরুটা ভালোই করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এখনো পর্যন্ত কলকাতার হয়ে দুই ম্যাচের মধ্যে দুই ম্যাচেই একাদশে সুযোগ পেয়েছেন তিনি।

ব্যাট হাতে তেমন সুবিধা করতে না পারলেও বল হাতে দুই ম্যাচে তুলে নিয়েছেন দুটি উইকেট। তবে এবারের আসরে এর থেকে ভালো খেলতে চান সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্স কে আরো একটি ট্রফি উপহার দিতে চান তিনি।

আইপিএলে নিজের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে বল হাতে ৩৪ রানের বিনিময়ে তুলে নিন একটি উইকেট। দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ব্যাট হাতে ৯ রানের পাশাপাশি বল হাতে ৪ ওভা’রে ২৩ রান দিয়ে নেন ১ উইকেট।

তবে এবারের আইপিএলে ২৫ টি উইকেট নিতে চান বিশ্বসেরা এই অলরাউন্ডার। সম্প্রতি এক লাইভ অনুষ্ঠানে সাকিবের কাছে জানতে চাওয়া হয় আইপিএলের এক মৌসুমে ৫০০ রান নাকি ২৫ উইকেট নিতে চান। জবাবে সাকিব জানিয়েছেন, ৫০০ রান একটা বড় স্কোর। কিন্তু ২৫ উইকেট নিলে নিশ্চিত ভাবেই দল ট্রফি জিতবে। তাই আমি ৫০০ রান নয়, ২৫ উইকেট চাই।‘