দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝ’ড় হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া অন্যান্য এলাকায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থা’য়ীভাবে দ’মকা অথবা ঝ’ড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে সংস্থাটি।
এজন্য নদীবন্দরগুলোকে কোথাও দুই নম্বর আর কোথাও এক নম্বর সত’র্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার রাতে এ সত’র্কবার্তা দিয়ে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা এবং খুলনা বিভাগের উপর দিয়ে বৃষ্টি অথবা ব’জ্রবৃষ্টিসহ পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৬০ থেকে ৮০ কিমি বেগে দ’মকা অথবা ঝ’ড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর সত’র্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থা’য়ীভাবে দ’মকা অথবা ঝ’ড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জা’নায়, পশ্চিমা ল’ঘুচা’পের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশপাশের এলাকায় অব’স্থান করছে। এর প্র’ভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় দ’মকা হাওয়াসহ বৃষ্টি বা ব’জ্রসহ বৃষ্টি হয়েছে। আবার কিছু এলাকায় এখন হচ্ছে। সেই স’ঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জা’নান, বর্তমানে ল’ঘুচা’পের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংল’গ্ন এলাকায় অব’স্থান করছে। স্বা’ভাবিক ল’ঘুচা’প অব’স্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।এ অব’স্থায় বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঢাকায় দক্ষিণ-পশ্চিম দক্ষিণ দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিমি, যা অস্থায়ীভাবে দ’মকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমিতে ওঠে যেতে পারে।
শুক্রবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তবে বর্ধিত পাঁচদিনে বৃষ্টি/ব’জ্রসহ বৃষ্টি অব্যা’হত থাকতে পারে।
বুধবার দেশে সর্বো’চ্চ বৃষ্টিপাত হয়েছে মোংলায় ১১ মিলিমিটার। সর্বো’চ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে। আর ঢাকায় সর্বো’চ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জা’নায়, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ (বুধবার) রাতের যে কোনো সময় ঝ’ড়বৃষ্টি হতে পারে। এ ছাড়া কোথাও কোথাও ব’জ্রপাতেরও সম্ভাবনাও আছে। গত কয়েক দিন ধ’রে থেমে থেমে যে বৃষ্টি হয়েছে তাতে তাপমাত্রা কমেছে প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি। ফলে আগামী কয়েক দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।













































