প্রচ্ছদ দৈনিক খবর

৬,৪,৪,৪,৪,৪ চার ছক্কার ঝড়ে হাফ সেঞ্চুরি হাকালেন সৌম্য

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ সংগ্রহ করে লিজেন্ডস অব রূপগঞ্জ। জবাবে খেলতে নেমে ওপেনার মেহেদী হাসান (১৩) দ্রুত ফিরলেও দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে গাজী গ্রুপের ইনিংস টেনেছেন সৌম্য সরকার ও মুমিনুল হক।

ওপেনার সৌম্য ৩৯ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। দুজনের জুটি অবিচ্ছিন্ন রয়েছে ৭৭ রানে। এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রূপগঞ্জের। তারা দলীয় ৩২ রানেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায়। ওপেনার আজমির আহমেদ আউট হয়েছেন শূন্য রানে।

এরপর ১৩ রানে অধিনায়ক নাঈম ইসলাম ও ৯ রান করে আউট হন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী। এরপর ওপেনার মেহেদী মারুফ ২৪ রান করে ফিরে গেলে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে রূপগঞ্জ। এরপর তারা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। সাব্বির রহমান ১৮ ও সোহাগ গাজী ২১ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। এর ফলে মাঝারি পুঁজিতেই সন্তুষ্ট থাকতে হয়ে দলটিকে।

গাজী গ্রুপের হয়ে ২টি করে উইকেট নেন মেহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুকিদুল ইসলাম। এ ছাড়া একটি উইকেট নিয়েছেন নাসুম আহমেদ।