প্রচ্ছদ দৈনিক খবর

৪৬ বছর বয়সী ঝ্যাং বিশ্বের তৃ’তী’য় অন্ধ ব্যক্তি যিনি এভারেস্ট জয় করলেন-

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাংলা ম্যাগাজিন রিপোর্ট:- প্রথম অন্ধ এশীয় হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভা’রেস্টের চূড়ায় উঠেছেন চীনা পর্বতারোহী ঝ্যাং হং। শুধু তাই নয়, ৪৬ বছর বয়সী ঝ্যাং বিশ্বের তৃতীয় অন্ধ ব্যক্তি যিনি এভা’রেস্ট জয় করলেন। এভা’রেস্টের নেপালের দিক থেকে সামিটে অংশ নেন তিনি।

এভা’রেস্ট জয় প্রসঙ্গে ঝ্যাং বলেন, ‘আপনি শারীরিকভাবে অক্ষম হোন অথবা স্বাভাবিক হোন, আপনার চোখের দৃষ্টি হারিয়ে যাক অথবা কোনো হাত বা পা না থাকুক, এটা কোনো বিষয় না যতক্ষণ পর্যন্ত আপনার একটি দৃঢ় মন রয়েছে, আপনি সবসময় একটি কাজ সম্পন্ন করতে পারবেন যেটা অন্য লোকজন বলবে আপনি পারবেন না।’

২৪ মে ঝ্যাং ৮ হাজার ৮৪৯ মিটার উঁচু হিমালয়ের এই শৃঙ্গ জয় করেন। তার সঙ্গে তিনজন দক্ষ গাইড ছিলেন। বৃহস্পতিবার তিনি বেইজ ক্যাম্পে ফিরে আসেন।

ঝ্যাং হংয়ের জন্ম চীনের দক্ষিণাঞ্চলের শহর চংকিংয়ে। গ্লুকোমা’র কারণে ২১ বছর বয়সে তিনি দৃষ্টিশক্তি হারান।

মা’র্কিন পর্বতারোহী এরিক ওয়েইহেনমায়েরের দ্বারা অনুপ্রা’ণিত হয়েছিলেন ঝ্যাং। অন্ধ পর্বতারোহী এরিক ২০০১ সালে এভা’রেস্ট জয় করেছিলেন। ঝ্যাং তার বন্ধু ও পর্বতারোহী গাইড কিয়াং জি’র কাছে প্রশিক্ষণ নেন।

ঝ্যাং বলেন, ‘আমি এখনও অনেক ভ’য় পাচ্ছিলাম, কারণ আমি দেখতে পাচ্ছিলাম না আমি কোথায় হাঁটছি। আমি আমা’র মধ্যাকর্ষণের কেন্দ্র খুঁজে পেতাম না তাই মাঝে মাঝে পড়ে যেতাম।’

তিনি বলেন, ‘কিন্তু আমি ভাবতাম যে এটি কঠিন হলেও, আমাকে অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হলেও, এটি পর্বতারোহণের অন্যতম এক বৈশিষ্ট। সেখানে প্রতিবন্ধকতা এবং বিপদ থাকবে, এটাই পর্বতারোহণের মানে।’

গত বছর করো’নাভাই’রাসের কারণে এভা’রেস্টে আরোহণ বন্ধ করে দিয়েছিল নেপাল। এ বছরের এপ্রিলে তা আবার চালু করা হয়েছে।