প্রচ্ছদ দৈনিক খবর

‘৪২ বছর বয়সেও ক্রিকেট খেলবেন অশ্বিন’

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

টেস্ট ক্রিকেটে সর্বাধিক ৮০০ উইকেটের মালিক শ্রীলঙ্কার সাবেক অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন। নিজের গড়া অবিশ্বাস্য এই রেকর্ডটি ছোঁয়ার সক্ষমতা কেবলমাত্র ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের রয়েছে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন লঙ্কান কিংবদন্তি।

এমনটা মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার ব্র‍্যাড হগও। সাবেক এই অজি লেগস্পিনারের ধারণা ৩৪ বছর বয়সী ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আরও ৮ বছর অর্থাৎ ৪২ বছর বয়স পর্যন্ত টেস্ট খেলতে পারবেন। আর সেই পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারলে মুরালিধরনের ৮০০ উইকেট শিকারের রেকর্ডটিও ভেঙে দিতে পারেন। ভারতীয় সংবাদ ‘টাইমসনাও’ কে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার বলেছেন,

“আমি মনে করি সে (অশ্বিন) সম্ভবত টেস্টে ৪২ বছর বয়স অবধি খেলবে। আমার ধারণা তার ব্যাটিংয়ের ধার হয়তো কমবে, তবে সময়ের সাথে সাথে বল হাতে সে আরও ভয়ংকর হয়ে উঠবে। আমার আপাতত দৃষ্টি বলছে, সে কমপক্ষে ৬০০+ উইকেট শিকার করবে। এমনকি সে মুত্তিয়া মুরালিধরনের রেকর্ডও (টেস্টে ৮০০ উইকেট শিকার) ভেঙে দিতে পারে।” ভিন্ন ভিন্ন কন্ডিশনে মানিয়ে নেওয়ার সক্ষমতা এবং প্রতিনিয়ত শেখার তীব্র ক্ষুধাকেই অশ্বিনের সফলতার কারণ হিসেবে দেখছেন ব্র‍্যাড হগ।

তিনি বলেন, “তার এতটা ভালো হওয়ার কারণ হিসেবে আমি মনে করি, তার মানিয়ে নেওয়ার সক্ষমতা এবং প্রতিনিয়ত ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠার তার তীব্র ক্ষুধা। ইংল্যান্ডের কন্ডিশনে অভ্যস্ত হওয়ার জন্য সে কাউন্টি ক্রিকেটও খেলছে এবং এভাবেই এত বিশাল সফলতা পেয়েছে, বিশেষত সাম্প্রতিক বছরগুলিতে।” ভারতের হয়ে এখন পর্যন্ত খেলা ৭৮টি টেস্ট ম্যাচ খেলেছেন রবিচন্দ্রন অশ্বিন, যেখানে তিনি ২৪.৬৯ গড়ে ৪০৯ উইকেট শিকার করেছেন।

বর্তমানে ভারতের শীর্ষস্থানীয় উইকেট শিকারীদের তালিকায় অনিল কুম্বলে, কপিল দেব এবং হরভজন সিংয়ের পর চতুর্থ স্থানে অবস্থান করছেন তিনি। সাদা পোষাকে এখন পর্যন্ত এক ইনিংসে ৩০ বার পাঁচ উইকেট এবং ম্যাচে ৭ বার দশ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন আধুনিক যুগের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।