বাংলা ম্যাগাজিন রিপোর্ট:- চীনকে চাপে রাখতে নানা তৎপরতা চালিয়েছেন যু’ক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা’ম্প। এবার দেশটির বর্তমান প্রেসিডেন্ট বাইডেনও হাঁটছেন ট্রা’ম্পের দেখানো পথে। ট্রা’ম্প আমলে ৩১ চীনা প্রতিষ্ঠানে যু’ক্তরাষ্ট্রের নাগরিকদের বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা ছিল। এবার সে তালিকায় যোগ হচ্ছে আরও ২৮ প্রতিষ্ঠান। চীনের সাম’রিক বাহিনীর সঙ্গে স’ম্পর্ক থাকার অ’ভিযোগে এসব প্রতিষ্ঠানের বি’রুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বাইডেন প্রশাসন। চীনকে নিয়ন্ত্রণে রাখতে ট্রা’ম্পের দেখানো পথ ‘চাপে রাখার’ নীতি বাইডেন যে অনুসরণ করছেন, এ পদক্ষেপ তারই ইঙ্গিত বহন করে। হোয়াইট হাউসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।
খবরে বলা হয়, যু’ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চীনের ২৮ প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করতে যাচ্ছেন। এসব প্রতিষ্ঠানে মা’র্কিন নাগরিকরা বিনিয়োগ করতে পারবেন না। এর আগেও ৩১ চীনা প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করা হয়েছিল। এসব প্রতিষ্ঠানের বি’রুদ্ধে অ’ভিযোগ— চীনের সাম’রিক বাহিনীর সঙ্গে স’ম্পর্ক রয়েছে এসব প্রতিষ্ঠানের। মূলত চীনকে চাপে রাখতেই এই নিষেধাজ্ঞা।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, এমন প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, যাদের বি’রুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অ’ভিযোগ রয়েছে এবং যা যু’ক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা-গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষুণ্ন করে।
যু’ক্তরাষ্ট্রের এই ঘোষণার আগেই চীনা কর্মক’র্তারা জানিয়েছে রেখেছেন, নিষেধাজ্ঞার পথে হাঁটলে যু’ক্তরাষ্ট্রের বি’রুদ্ধে ব্যবস্থা নেবে চীন।
চাপ অব্যাহত রাখতে চীনের আরও ২৮ প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করে বাইডেন বুঝিয়ে দিলেন হু’মকিকে থোড়াই কেয়ার’ করেন তিনি।
বাইডেনের নতুন নির্বাহী আদেশ অনুযায়ী, চীনের যেসব প্রতিষ্ঠানের বি’রুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যু’ক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি সেসব প্রতিষ্ঠানের শেয়ার কিনতে বা বিক্রি করতে পারবেন না।
যু’ক্তরাষ্ট্রের পদক্ষেপের বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, চীনও পাল্টা পদক্ষেপ নেবে। চীনের প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় আইন মোতাবেক এ পদক্ষেপ নেওয়া হবে।













































