প্রচ্ছদ দৈনিক খবর

২৭ সেকেন্ডে সন্তান জন্ম দিয়ে তরুণীর রেকর্ড

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

যু’ক্তরাজ্যে এক তরুণী দ্রুততম সময়ের মধ্যে সন্তান প্রসব করে রেকর্ড গড়েছেন। সম্প্রতি নিজ বাড়িতেই সন্তান প্রসব করতে সময় নেন মাত্র ২৭ সেকেন্ড।

সোফি বাগ (২৯) নামের ওই নারী যু’ক্তরাজ্যের হ্যাম্পশায়ারের বাসিন্দা। তিনি ৩৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। মাঝরাতে তার ঘুম ভেঙে গিয়েছিল। এরপর তিনি ওয়াশরুমে যান।

এক মিনিট পর তিনি বুঝতে পারেন তার সন্তান বেরিয়ে আসছে।

ওই অবস্থাতেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসেন। এর মধ্যে তার স্বামী ক্রিস (৩২) দেখেন, সোফির দুপায়ের মাঝে বাচ্চা। এরপর সোফি খুব সহ’জেই ক্রিসের দু’বাহুতে বাচ্চা প্রসব করেন।

সোফি সংবাদমাধ্যম ডেইলি মেইলকে বলেন, ওয়াশরুমে প্রবেশ এবং সন্তানের জন্ম দেওয়া মিলিয়ে মোট ২৭ সেকেন্ড সময় লেগেছে। আমি তেমন ব্যথাও অনুভব করিনি। এটা যে এতো তাড়াতাড়ি হবে তা আমি ভাবিনি।