প্রচ্ছদ দৈনিক খবর

২০ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সময়ের পরিক্রমায় ক্রমশই আইসিসির টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণকারী দলের সংখ্যা কমানো হচ্ছিলো। তবে সেই ভাবনা থেকে সরে এসে ২০ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

আরো দেখুন ভিডিওঃ আইপিএলের মালিকরা কোটি কোটি টাকা লাভ করে কিভাবে?
টি-টোয়েন্টির সঙ্গে দল বাড়ছে ওয়ানডে বিশ্বকাপেও। যেখানে ১০ দলের পরিবর্তে হতে পারে ১৪ দলের ওয়ানডে বিশ্বকাপ। এ নিয়ে আইসিসি আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো দাবি করেছে যে, আইসিসির বোর্ড সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেখানে আইসিসির কর্তাদের সঙ্গে বড় দলগুলোও ইতিবাচক ইঙ্গিত দিয়েছে।

চলতি বছরের শেষের দিকে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকলেও এবারের আসরে বাড়ছে না দলের সংখ্যা। ধারণা করা হচ্ছে যে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে ২০ দল নিয়ে। চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। যেখানে প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। এদিকে দল বাড়ানোর ভাবনা আছে ওয়ানডে বিশ্বকাপেও। ২০০৭ সালের বিশ্বকাপে ১৬টি দল অংশগ্রহণ করলেও ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল ১৪টি করে দল। তবে সেটার সংখ্যা আরও কমেছে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে এসে।

যেখানে ১৪ দলের পরিবর্তে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় মাত্র ১০টি দল নিয়ে। দল কমানোর ভাবনা থেকে সরে আসতে যাচ্ছে আইসিসি। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো দল বাড়িয়ে ১৪ দলের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে চায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। তবে ঠিক কোন বিশ্বকাপ থেকে এই নিয়ম কার্যকর করা হবে সেটি নিয়ে বিস্তারিত জানা যায়নি। বেশ কিছুদিন ধরেই অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে আইসিসি।

২০২৮ অলিম্পিকেই দেখা যেতে পারে ক্রিকেটের অন্তর্ভুক্তি। যদিও আইসিসির ভাবনা ২০৩২ অলিম্পিক। এদিকে অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করা হলে সেটি হতে পারে টি-টেন ফরম্যাটে