প্রচ্ছদ দৈনিক খবর

১৫০-১৬০ কিমি বেগে আঘা’ত হা’নতে পারে ঘূ’র্ণিঝড় ‘তাউটে’!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

প্রবল শ’ক্তি নিয়ে ভারতের দিকে ধে’য়ে যাচ্ছে ঘূ’র্ণিঝড় ‘তাউটে’। মঙ্গলবার (১৮ মে) নাগাদ গুজরাট উপকূলে এটির আছড়ে পড়ার কথা রয়েছে। সোমবার রাতে ঘূ’র্ণিঝড়ের দাপট সব থেকে বেশি থাকবে। ঘণ্টায় ১৫০-১৬০ কিলোমিটার বেগে বইবে ঝড়। কখনও কখনও তা ঘণ্টায় ১৭৫ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। ক্ষয়ক্ষ’তি এড়াতে এরই মধ্যে ভারতের একাধিক এলাকায় ‘রেড অ্যালার্ট’ জা’রি করা হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর জা’নিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ‘মা’রাত্মক ঘূ’র্ণিঝড়ে’ প’রিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তাউটের। এরপর সেটি উত্তর-উত্তর পশ্চিম দিকে রওনা দিয়ে মঙ্গলবার পৌঁছবে গুজরাটে। ইতোমধ্যে আবহাওয়া অফিস দিউ উপকূলসহ গুজরাটের একাধিক এলাকায় ‘রেড অ্যালার্ট’ জা’রি করেছে। কেরালার কোচি উপকূল থেকে মানুষকে সরানোর কাজ শুরু হয়েছে।

শনিবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুসারে এই ঘূ’র্ণিঝড় উত্তর-উত্তর পশ্চিম দিকে যাত্রা শুরু করেছে। এর গতিবেগ এখন ঘণ্টায় ১২ কিলোমিটার। গোয়া থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অব’স্থান করছে এটি। মুম্বাই থেকে রয়েছে ৫৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে। আর গুজরাট থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে রয়েছে। শনিবার বিকেল পর্যন্ত পূর্ব মধ্য আরব সাগরে অব’স্থান করেছে এটি।

ঘূ’র্ণিঝড়ের জে’রে রবিবার পর্যন্ত কেরালা, কর্ণাটক ও গোয়া উপকূলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বিকেল থেকে মুম্বাইয়েও ভারি বর্ষণ হতে পারে।

‘তাউটের’ অগ্রভাগ এরই মধ্যে কর্নাটক উপকূলে প্রবেশ করেছে জা’নিয়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, ‘ঘূ’র্ণিঝড় তাউটে কর্নাটক উপকূলে প্রবেশ করেছে। জাতীয় বিপর্যয় মো’কাবিলা বা’হিনীর দুটি দল এখানে আছে। আম’রা রাজ্য বিপর্যয় মো’কাবিলা বা’হিনীরও তিনটি দল মোতায়েন করেছি। কর্নাটকের তিনটি উপকূলবর্তী জে’লায় ২৪ ঘণ্টা কাজ করছেন ১,০০০ জন।’

প’রিস্থিতি মো’কাবিলায় ১৮টি হেলিকপ্টার এবং ১৬টি পণ্যবাহী বিমান প্র’স্তুত রেখেছে ভারতীয় বিমানবা’হিনী। প্র’স্তুত রয়েছে নৌবা’হিনীও। ইতোমধ্যে উপকূলের কিছু নিচু এলাকায় কাজ শুরু করেছে নৌবা’হিনীর সদস্যরা। কেরালা, কর্নাটক, গুজরাট, গোয়া এবং মহারাষ্ট্রে একাধিক দল মোতায়েন করেছে ভারতের জাতীয় বিপর্যয় মো’কাবিলা দপ্তর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার সন্ধ্যায় একটি বৈঠক ক’রেছেন। জনগণকে নি’রাপদে সরিয়ে নেয়ার নি’র্দেশ দিয়েছেন তিনি। এছাড়া হাসপাতালে ক’রোনা রো’গীর চিকিৎ’সা, ক’রোনা টিকা ইত্যাদির জন্য বিকল্প ব্যব’স্থা রাখতে বলেছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস।