প্রচ্ছদ দৈনিক খবর

১৩ কে‌জি ওজ‌নের পাঙ্গা‌সের দাম ১৬ হাজার

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

রাজবাড়ীর গোয়ালন্দ উপজে’লার দৌলতদিয়া ফে‌রি ঘা‌টের অদু‌রের পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধ’রা পড়া ১৩ কেজি ওজনের এক পাঙ্গাস ১৬ হাজার ২৫০ টাকায় বি‌ক্রি হ‌য়ে‌ছে।

মঙ্গলবার সকা‌লে দৌলতদিয়া ফে‌রি ঘা‌টের শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ মাছ‌টি এক হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ১৬ হাজার ২৫০ টাকায় মাছ‌টি কি‌নে নেন।

এর আগে আজ ভোর রাতে খালেক সরদার না‌মে এক জে‌লের জালে মাছটি ধ’রা পড়ে। এ সময় মাছটি একনজর দেখ‌তে ৫ নং ফেরি ঘাট এলাকায় ভিড় করেন উৎসুক জনগণ।

ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, ভোরে রা‌তে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফে‌ললে খালেক সরদার না‌মের এক ‌জে‌লের জা‌লে বড় এক পাঙ্গাস ধ’রা প‌ড়ে। প‌রে মাছ‌টি ওজন দি‌য়ে দেখা যায় পাঙ্গাস‌টি ওজন ১৩ কে‌জি। সকা‌লে মাছটি ওই জে‌লে দৌলত‌দিয়া ঘাটের আড়‌তে বি‌ক্রি কর‌তে আন‌লে তি‌নি এক হাজার ২৫০ টাকা কেজি দরে কিনে নেন। এখন একটু লা‌ভে মাছটি বিক্রির জন্য ঢাকা সহ বি‌ভিন্ন বড় বড় ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ কর‌ছেন। সী‌মিত লা‌ভে মাছ‌টি বি‌ক্রি কর‌বেন।