প্রচ্ছদ বিনোদন

১০ বছরের ছোট নিকের সঙ্গে সুখী দাম্পত্যের রহস্য কী? গোপন তথ্য ফাঁস করলেন প্রিয়াঙ্কা নিজেই

5
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাস ২০১৮ সালের ১লা ডিসেম্বর রাজকীয় ভাবে বিয়ে করেছিলেন। সেদিন গোটা বিশ্বের নজর ছিল এই জুটির দিকে। নিক-প্রিয়াঙ্কার প্রথম বিয়ে হয় খ্রিষ্টান ক্যাথলিক রীতিতে এবং দ্বিতীয় রীতি অনুযায়ী সিঁদুর দান ও মালাবদল করে বিবাহ করেন নিক-প্রিয়াঙ্কা । আর সেই বিয়েই দেখতে দেখতে ২বছর পার হয়ে গেলো।

কিন্তু নিক তার থেকে ১০ বছরের ছোট হয়েও তাদের এই সুখী দাম্পত্য জীবনের রহস্য কি? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গোপন তথ্য ফাঁস করলেন প্রিয়াঙ্কা নিজেই। প্রিয়াঙ্কা জানিয়েছেন, ‘আমি মাত্র দু’বছর হলো বিয়ে করেছি, তবে সেই সম্পর্কে অল্প-আধটু বলতে পারি। আমার যেটা মনে হয় এই বিষয়ে ভালো লাগা খারাপ লাগা এই সব নিয়ে কথোপকথন করা উচিত । মুখোমুখি বসা, সময় কাটানো, একে অপরকে বোঝা একটা বড় বিষয়। এভাবেও আনন্দ করা যায় একটা দাম্পত্যি জীবনে’।

প্রিয়াঙ্কা জানান, ‘বিয়ের পিছনে মাত্র দু’মাস সময় লেগেছিল। কারণ আমাদের কাছে অন্য কিছু ব্যাপারে ভাবার সময় ছিলনা। তাই সেই সময় যখন আমাদের বিয়েটা সম্পন্ন হয়, সেই সময় আমাদের বিয়েটা পুরোপুরি ঠিক, চর্চায় ছিল’।

দাম্পত্য সম্পর্কে বলতে গিয়ে বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, তিনি বিয়েটাকে কাজের সঙ্গে তুলনা করেননা। এমনকি তিনি সেই সব মানুষের মধ্যে পড়েন যাঁরা যেই জিনিসটা করতে ভালবাসে, সকালে উঠে সেই জিনিসটাই করেন।

https://platform.instagram.com/en_US/embeds.js