প্রচ্ছদ দৈনিক খবর

হাসপাতাল থেকে ছাড়া পেলেন রিজভী

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

প্রায় দুই মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৯ মে) বিকেলে স্কয়ার হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইস’লাম জানান, হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে চিকিৎসকদের নির্দেশনা মেনে চলতে হবে। বাসায় থেকে নিতে হবে চিকিৎসা। চিকিৎসকদের পরাম’র্শে আরও ২/১ মাস তাকে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে।

তিনি আরও বলেন, এ সময় বাইরের লোকজন তার সঙ্গে দেখা করতে পারবেন না। বর্তমানে তার বাড়তি অক্সিজেন না লাগলেও বাসায় সার্বক্ষণিক অক্সিজেনের ব্যবস্থা রাখতে হবে, যাতে সামান্য শ্বা’সক’ষ্ট হলে সঙ্গে সঙ্গে অক্সিজেন সাপোর্ট দেওয়া যায়।

এর আগে গত ১৬ মা’র্চ করো’না আ’ক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপরই ১৭ মা’র্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতা’লে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দীর্ঘ প্রায় দুই মাস পর হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে।