ভীষণ মন খা’রাপ অ’ভিনেত্রী রচনা ব্যানার্জির। ফেসবুক লাইভে এসে অনুরাগীদের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিলেন টেলিভিশনের এই জনপ্রিয় সঞ্চালিকা।
ভাবছেন আচ’মকা কী’ ভুল করে বলছেন ‘দিদি নম্বর ১’? আসলে বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দেখা নেই রচনার। নববর্ষের শুভেচ্ছাও অনুরাগীদের সঙ্গে ভাগ করে দেননি অ’ভিনেত্রী।
নববর্ষ পেরিয়ে যাওয়ার দিন দশের পরে লাইভে এসে নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্ষমা চাইলেন রচনা। তবে কী’ কারণে এত দেরিতে শুভেচ্ছা বিনিময় সেকথাও জানিয়েছেন তিনি। গাড়িতে বসে একটি ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রচনা।
তিনি পরিষ্কারভাবে জানান, অনুরাগীদের ভোলেননি, তবে তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছিল। যার ফলে এই পেজ থেকে কোনও কিছুই পোস্ট করতে পারছিলেন না তিনি।
রচনা ভিডিওতে সকলকে করো’না নিয়ে সচেতন থাকবার কথা জানান। বলেন সবসময় মাস্ক পরে থাকতে, কেবলমাত্র ভিডিয়ো রেকর্ড করবার জন্যই মাস্কটি নিজে খুলেছেন বলে জানান অ’ভিনেত্রী। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেড়ানো ও খুব বেশি ভিড়ে না যাওয়ার আবেদন জানান রচনা।
কিছুদিন আগে করো’না ভ্যাকসিন নিয়েছেন অ’ভিনেত্রী, সেই খবরও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তিনি। করো’নামুক্ত পৃথিবীর প্রার্থনা করলেন অ’ভিনেত্রী।






































