পাল্লেকেলেতে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনেই ৫৪১/৭ এ আজ ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে সর্বমোট ১৭৩ ওভার ব্যাট করেছে টাইগাররা। ফলে শ্রীলঙ্কার মাটিতে ৮ বছর আগে গড়া নিজেদের রেকর্ডই আবারও ছুঁয়েছে তারা।
২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৬ ওভার ব্যাট করেছিলো বাংলাদেশ। যেখানে মুশফিকুর রহিমের ২০০, মোহাম্মদ আশরাফুলের ১৯০ এবং নাসির হোসেনের ১০০ রানের দূর্দান্ত সব ইনিংসের সুবাদে ৬৩৮ রানে অলআউট হয়েছিল টাইগাররা। এই সময়টায় আর কোনো দলই শ্রীলঙ্কার মাটিতে এক ইনিংসে ১০০০+ বল খেলতে পারেনি। ২০১৩ সালের পর আজ আবারও সেই কীর্তি গড়লো বাংলাদেশ।
৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে শুক্রবার তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে ফিফটি তুলে নেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাশ। লিটন ৫০ রানে প্যাভিলিয়নে ফিরলেও ৬৮* রানে অপরাজিত ছিলেন মুশফিক। জবাবে দেখে শুনে শুরু করেছে স্বাগতিক শ্রীলঙ্কাও। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে ৮ ওভারে বিনা উইকেটে ১১ রান করেছে তারা।
সংক্ষিপ্ত স্কোরঃ বাংলাদেশঃ ৫৪১/৭ ডিক্লেয়ার. (১৭৩ ওভার); নাজমুল হোসেন শান্ত ১৬৩, মুমিনুল হক ১২৭, তামিম ইকবাল ৯০, মুশফিকুর রহিম ৬৮*, লিটন দাস ৫০; বিশ্ব ফার্নান্দো ৪/৯৬, সুরাঙ্গা লাকমাল ১/৮১, লাহিরু কুমারা ১/৮৮, ধনাঞ্জয়া ডি সিলভা ১/১৩০












































