জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার (২৪ মে) বিকাল ৪ টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তবে কি বিষয়ে এই সংবাদ সম্মেলন করা হবে তা জানান নি শায়রুল কবির। তিনি বলেন, বিকাল চারটায় দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন।
আরও পড়ুন=বিচ্ছেদ হয়ে গেলেও স্ত্রী মাহি আবারও তার কাছে ফিরে আসবে বলে আশা করেন সাবেক স্বামী পারভেজ মাহমুদ অপু। একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এই আশা ব্যক্ত করেন অপু।
পাঁচ বছর আগে ২০১৬ সালের ২৫ মে দুই পরিবারের সম্মতিতে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মাহিয়া মাহি ও পারভেজ মাহমুদ অপু। এক দিন পরই তাঁদের পঞ্চম বিবাহবার্ষিকী। কিন্তু তার আগেই ২২ মে মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহি জানালেন বিচ্ছেদের খবর।
খবরটির সত্যতা স্বীকার করে মাহি বলেন, ‘আমি নিজের ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। এমন পরিবার, শ্বশুর-শাশুড়ি, এমনকি অপুর মতো স্বামী পাওয়াও ভাগ্যের। আমি বরাবরই চঞ্চল স্বভাবের। হুট করে সিদ্ধান্ত নিই। তাতে ভুলও হয়। এটাও হয়তো তেমন একটা ভুল। তবে সব সময় মিস করব পরিবারটিকে।’ তবে কেন এই বিচ্ছেদের সিদ্ধান্ত, সে ব্যাপারে কিছু জানাতে চাননি মাহি।













































