প্রচ্ছদ দৈনিক খবর

স্বাস্থ্যবিধি মেনে চলবে দূরপাল্লার বাস-ট্রেন-

10
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

নতুন করে বিধিনি’ষেধের মেয়াদ বাড়লেও আগামীকাল (২৪ মে) থেকে স্বা’স্থ্যবিধি মেনে দূ’রপাল্লার বাস চলবে। একই স’ঙ্গে অর্ধেক যাত্রী নিয়ে চলবে লঞ্চ এবং ট্রেন।

ক’রোনাভা’ইরাসের (কোভিড-১৯) সং’ক্রমণ রো’ধে চলমান বিধিনি’ষেধের মে’য়াদ বাড়ানোর প্রজ্ঞাপনে এ তথ্য জা’নানো হয়। বিধিনি’ষেধ আরও ৭ দিন অর্থাৎ ২৪ থেকে ৩০ মে পর্যন্ত আরেক দ’ফা বাড়িয়ে রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জা’রি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজে’লাসহ সব ধ’রনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল ক’রতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লি’ষ্ট সবাইকে মাস্ক পরিধানসহ সকল স্বা’স্থ্যবিধি মানতে হবে।

ক’রোনাভা’ইরাসের (কো’ভিড-১৯) সং’ক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ৫ এপ্রিল সকাল ৬টা থেকে বিধিনি’ষেধ শুরু হয়েছে। তখন থেকেই দূ’রপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন ব’ন্ধ আছে।

পরে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের ক’ঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পা’লনের জন্য ১৩টি নি’র্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে চার দ’ফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সে সময়ে বিধিনি’ষেধের শর্তেও নানান পরিবর্তন আনা হয়। সেই মেয়াদ শেষ হবে আজ রোববার মধ্যরাতে।

সূত্র: জাগোনিউজ২৪