প্রচ্ছদ দৈনিক খবর

স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন সাকিবপত্নী শিশির

1
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

দেশের ক্রিকে’টে সাকিব আল হাসান মানেই যেনো আলোচিত সব ঘটনা এবং পক্ষে-বিপক্ষে নানান তর্ক-বিতর্ক। তবে ঘটনা যাই হোক, পরিস্থিতি যেমনই হোক, একটি বি’ষয় সবসময়ই থাকে অ’পরিবর্তিত। তা হলো স্বামীর প্রতি সাকিবপত্নী উম্মে আহমেদ শিশিরের অকুণ্ঠ সমর’্থন। ব্যতিক্রম হলো না এবারও।

শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকে’টে জমজমাট আবাহনী-মোহামেডান ম্যাচ চলাকালীন সময়ে, আম্পায়ারের সি’দ্ধান্ত মনঃপুত না হওয়ায় প্রথমে লাথি মে’রে স্ট্যাম্প ভেঙে দেন সাকিব। এর পরের ওভারে তিনটি স্ট্যাম্পই তুলে সজোরে মাটিতে আছড়ে ফেলেন তিনি। যা নিয়ে ‘বিকেল থেকেই চলছে আলোচনা-সমালোচনা।

ম্যাচটি বৃ’ষ্টি আইনে ৩১ রানের ব্যবধানে জিতেছে সাকিবের মোহামেডান। খেলা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এমন কাজকে মান’বিক ভুল হিসেবে উল্লেখ করে ক্ষ’মা চেয়েছেন সাকিব এবং জানিয়েছেন ভবি’ষ্যতে আর এমন না করার চে’ষ্টা করবেন তিনি।

তবে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ভাবনা ভিন্ন। সাকিব আল হাসান বি’ষয়টিকে নিজের ভুল হিসেবে উল্লেখ করলেও, শিশিরের মতে এটি ছিলো তার স্বামীর বিরু’দ্ধে ষ’ড়যন্ত্রের অংশ। যা কি দীর্ঘদিন ধরেই চলে আসছে। বাংলাদেশ সময় মধ্যরাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে সাকিবকে সমর’্থন জানিয়েছেন সাকিবপত্নী।

=