জনপ্রিয় দক্ষিণ ভা’রতীয় অ’ভিনেত্রী কাজল আগরওয়ালের ভক্তদের জন্য মন খা’রাপের এক খবর। গ্ল্যামা’র দুনিয়াকে নাকি বিদায় বলতে যাচ্ছেন এই তারকা অ’ভিনেত্রী, এমন ইঙ্গিত মিলেছে।
সুনির্দি’ষ্টভাবে এই বিদায় কবে আর কেন, তা চূড়ান্ত না হলেও আপাতত অ’ভিনেত্রী বিরতি নিয়েছেন।এক অনলাইন পোর্টালের বরাতে ভা’রতের অন্যতম শীর্ষ গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে জানিয়েছে, গ্ল্যামা’র ইন্ডাস্ট্রি থেকে বিরতি নেওয়ার সি’দ্ধান্ত নিয়েছেন কাজল আগরওয়াল।
ওই পোর্টালকে কাজল জানিয়েছেন, স্বামী এবং পরিবারের সদস্যদের কাছ থেকে এখনও ভালো সম’র’্থন পাচ্ছেন তিনি; যা তাঁকে সিনেমায় মনোনিবেশ করা সহ’জ করে দিচ্ছে। তবে তিনি জানেন না, কত দিন সিনেমায় অ’ভিনয় করবেন।
কাজল আগরওয়াল আরও জানিয়েছেন, তাঁর স্বামী গৌতম কিচলু যখন তাঁকে বলবেন, তখনই তিনি সিনেমা ছাড়বেন। যদিও অ’ভিনেত্রী আরও যু’ক্ত করেছেন, মহামা’রি পরিস্থিতি স্বাভা’বিক হওয়ার পরে প্রতিশ্রুতি দেওয়া সিনেমাগু’লোর শুটিং শুরুর অ’পেক্ষায় রয়েছেন।
বিয়ের পর কাজল আগরওয়ালের একমাত্র সিনেমা হিসেবে কল্যাণ পরিচালিত ‘ঘোস্টি’ সিনেমায় চুক্তিব’দ্ধ হওয়ার গু’ঞ্জন শোনা গিয়েছিল। পত্রপত্রিকার খবর, কাজল আগরওয়ালের সিনেমা মুক্তির তালিকায় আছে ‘ইন্ডিয়ান টু’ (তামিল), ‘হে সিনামিকা’ (তামিল), ‘প্যারিস প্যারিস’ (তামিল), ‘আচার্য’ (তেলেগু’) ও ‘মোসাগাল্লু’ (তেলেগু’)।
এ ছাড়া ভেঙ্কট প্রভু পরিচালিত ওয়েব সিরিজ ‘লাইভ টেলিকাস্ট’ দিয়ে ডিজিটালে আ’ত্মপ্রকাশ করতে যাচ্ছেন কাজল। এটি মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে।কাজলকে সবশেষ হিন্দি সিনেমা ‘মুম্বাই সাগা’য় দেখা গেছে, যেখানে কেন্দ্রীয় ভূমিকায় অ’ভিনয় করেছেন জন আব্রাহাম ও ইম’র’ান হাশমি।
গেল বছরের ৩০ অক্টোবর দীর্ঘ দিনের প্রে’মিক ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁ’ধা পড়েন তেলেগু’ সিনেমা’র জনপ্রিয় চিত্রনায়িকা কাজল আগরওয়াল। কাজল অবশ্য সামাজিক পাতায় বরাবরই সরব। তবে সিনেপর্দা থেকে বিদায় নিলে সে সরবতা কি অনুরাগীদের মন ততটা ভেজাতে পারবে?













































