বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন উষসী রায়। জী বাংলায় ‘বকুল কথা’ ধারাবাহিকের বামাধ্যমে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী। খুব অল্প সময়ের মধ্যে সকলের প্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী। ‘মিলন তিথি’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশন জগতে প্রবেশ করেন উষসী। এখনো পর্যন্ত চারটে ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে। কিন্তু তা সত্ত্বেও নিজের জনপ্রিয়তা কিছু অংশে কম নয়।
অভিনেত্রী কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। মাঝে মধ্যেই নিত্যনতুন লুকের দেখা যায় অভিনেত্রীকে। এছাড়াও নিজের বোল্ড লুকের ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন অভিনেত্রী। এবারে অভিনেত্রীকে সম্পূর্ণ আলাদা লুকে দেখা গেলো। ইন্সটাগ্রাম রিলে ঊষসীকে দেখা যাচ্ছে মানুষ সমান উঁচু ঘাসবনের মধ্যে শুটিং করতে। তাঁর পরনে রয়েছে সাদা হট প্যান্ট, নীল ক্রপ টপ ও বাহারী জ্যাকেট।তাকে হালকা মেকআপ ও কার্লড হেয়ারে ঊষসীকে খুব মোহময়ী লাগছে। কখনও নাচের ভঙ্গীতে, কখনও লাস্যময়তায় মাতিয়ে দিয়েছেন ঊষসী।অভিনেত্রী ঊষসীর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
তার পরিচিতি সকলে পায় ‘বকুল কথা’ ধারাবাহিকের মাধ্যমে। এই ধারাবাহিকে তার চরিত্র পুরো উল্টো ক্যারেক্টার ছিল। বকুল কথা গল্পে বকুল নামে একটি মেয়ের জীবনের গল্প।বকুলের সাথে ঋষির যখন বিয়ে হয় তার ঘরে একদমই মন ছিল না। ধারাবাহিকে বকুলের ভূমিকায় দেখা যায় হানি বাফনা। দর্শকরা তাদের দুজনকেই পছন্দ করতো। খুব অল্প সময়ের মধ্যেই তাদের পরিউচিতি বাড়ে। টিআরপিতে এগিয়ে আসে এই ধারবাহিক।
অভিনেত্রীর এই দুটি ধারাবাহিকের পর তিনি জী বাংলাতেই আরেকটি ধারাবাহিকে অভিনয় করেন। এরপর ডাক্তার কাদম্বিনীর জীবনের উপর ‘কাদম্বিনী ধারাবাহিকে অভিনয় করেন উষসী। এরপর তাকে এখনো নতুন কোনো ধারাবাহিকে এখনো দেখা যায়নি। সম্প্রতি জি বাংলার রান্নাঘরে হোলি স্পেশাল পর্বে সঞ্চালিকার ভূমিকায় হাজির হয়েছিলেন ঊষসী। এছাড়াও ইস্কাবনের রানী নামে একটি ছবিতে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে।
https://platform.instagram.com/en_US/embeds.js













































