প্রচ্ছদ দৈনিক খবর

‘স্বজনদের সাথে দেখা ‘করতে’ এসে নোয়াখালীতে রোহিঙ্গা যুবক আটক!

2
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

উখিয়া কুতুবপালংক রো’হি’ঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা যুবককে নোয়াখালীতে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পালিয়ে আসা রোহিঙ্গা যু’ব’ক নূর আলম (৩০) সে কুতুবপালংক ক্যাম্পের বদিউল আলমের ছেলে।

বৃহস্পতিবার সে’ন’বা’গ উপজেলার কানকির হাট থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। সেনবাগ থানার ওসি মো.ইকবাল হোসেন পাটোয়ারী এসব তথ্য নি’শ্চি’ত করেন। তিনি আরো জানান, রোহিঙ্গা যুবক নূর আলম নোয়াখালীর হাতিয়ার ভা’সা’র’চ’র রোহিঙ্গা ক্যাম্পে থাকা তার স্বজনদের সাথে দেখা করতে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসে।

যাত্রা পথে ভুলে সে সে’ন’বা’গে’র কানকির হাটে চলে আসে। এ সময় স্থানীয় লোকজন তাকে দেখে স’ন্দে’হ হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এরপর সেনবাগ থানা থেকে রাত সাড়ে ৯ টার দিকে তাকে সুধারাম মডেল থানায় প্রে’র’ণ করা হয়। পরবর্তীতে সুধারাম মডেল থানা এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।