ইংল্যান্ড কাউন্টি আয়োজন করতে চায় স্থগিত হয়ে যাওয়া বাকি আইপিএল। ইংল্যান্ড কাউন্টি দলের একটি গ্রুপ আয়োজন করতে চায় বাকি থাকা আইপিএলের ম্যাচ গুলো। সেপ্টেম্বরে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁরা আয়োজন করতে চায় লিগটি।
মেরিলেবোর্ন ক্রিকেট ক্লাব, সারে, ওয়ারউইকশায়ার, কেয়া ওভাল, লর্ডস, এজবাস্টন, ওল্ড ট্রাফর্ড আছেন এই গ্রুপে। যারা ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কে লিখিত প্রস্তাব দিয়েছে, তারা আইপিএল আয়োজন করতে চায় বলে। তারা আরো জানিয়েছে, ইসিবি যেন বিসিসিআইকে প্রস্তাব দেয় এই বিষয়ে।গত মঙ্গলবার একাধিক খেলোয়াড় করোনা আক্রান্ত হওয়ার জেরে স্থগিত হয়ে যায় আইপিএলের ১৪তম আসর।
যদিও বাকি থাকা আইপিএল আয়োজনে ভারতই এখনও প্রথম পছন্দ বিসিসিআই’র। পরিস্থিতি স্বাভাবিক না হলে আরব আমিরাত আছে তাদের দ্বিতীয় পছন্দের তলিকায়। এখন নতুন করে আসলো ইংল্যান্ডের প্রস্তাব। ক্রিকেটের জন্য ইংল্যান্ড করোনাকালীন সময়েও অনেক নিরাপদ। কোনও প্রকার সমস্যা ছাড়াই কাউন্টি চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে তারা।
কাউন্টি দলগুলো আরও জানিয়েছে ইংল্যান্ডে আপিএল হলে গ্যালারি ভর্তি দর্শক নিয়েই হবে লিগটি।













































