প্রচ্ছদ দৈনিক খবর

সৌন্দর্যের রঙ নিয়ে প্রশ্ন তৈরি করলেন সামান্থা

1
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ভা’রতীয় সিরিজ মানেই বিতর্ক। সাফল্যের আড়ালেও বিতর্ক ধামাচাপা পড়ে না। রাজ অ্যান্ড ডিকে পরিচালিত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন টু-এ তামিল উগ্রপন্থী রাজির চরিত্রে দক্ষিণী অ’ভিনেত্রী সামান্থা অক্কিনেনী দেশব্যাপী প্রশংসা পাচ্ছেন।

কিন্তু তাঁর স্বাভাবিক গাত্রবর্ণের উপরে কালো রং মাখানো নিয়ে প্রশ্ন উঠেছে। শ্যামবর্ণ চরিত্রে ফর্সা অ’ভিনেতাকে দিয়ে কাজ করানো বা বলিউডের চিরাচরিত ‘বর্ণবৈষম্য’ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

কিন্তু রাজ এবং ডিকে এই প্রশ্নের পটভূমি ‘ভুল’ বলে ব্যাখ্যা করেছেন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তাঁদের যু’ক্তি, ‘‘বলিউড যে ভাবে ফর্সা মানেই সুন্দর, আর শ্যামবর্ণা মানেই অ’সুন্দর দেখাতে অভ্যস্ত— সৌন্দর্যের সেই ধারণা রাজির চরিত্রে খাটে না। কারণ তার জীবনে সৌন্দর্যের কোনও জায়গা নেই। রাজির চরিত্রের কাঠিন্য যে ভাবে সামান্থা তাঁর শরীরী ভাষায় ফুটিয়ে তুলেছেন, মেকআপ তারই সম্প্রসারণ।

মনে রাখতে হবে, এই যোদ্ধারা রোদে ঘুরে বেড়ায়, জলে-জঙ্গলে থাকে। তাই তাদের গায়ের রং ওই ধাঁচের হয়।’’ এলটিটিই জ’ঙ্গি বা শ্রীলঙ্কান তামিলদের বর্ণ নিয়ে প্রশ্নের জবাবে পরিচালকদ্বয়ের উত্তর, ‘‘তামিল চরিত্রে তামিল অ’ভিনেত্রীকেই কাস্ট করা হয়েছে।’’

সামান্থার বাবা তেলুগু এবং মা মালয়ালি। চেন্নাইয়ে বড় হয়ে ওঠা সমান্থা নিজেকে ‘তামিল’ বলেই পরিচয় দিতে পছন্দ করেন। দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের পুত্র নাগা চৈতন্যকে বিয়ে করেছেন অ’ভিনেত্রী। সমান্থাকে এই সিরিজ়ের জন্য ডায়ালেক্টের প্রশিক্ষণ নিতে হয়েছে, কারণ শ্রীলঙ্কার তামিলদের বাচনভঙ্গি আলাদা। তিন-চার মাসের কঠিন কসরত করে বাইসেপস বানিয়েছেন অ’ভিনেত্রী, শিখেছেন মা’র্শাল আর্ট।

দক্ষিণী নাচ-গানে ভরা কমা’র্শিয়াল ছবি দিয়ে সমান্থার পরিচিতি। হাতেগোনা যে কয়েকটি অন্য ধারার ছবি করেছেন, তার মধ্যে রয়েছে জাতীয় স্তরে প্রশংসিত ‘সুপার ডিলাক্স’। রাজ-ডিকেও এই ছবি দেখে তাঁর প্রতিভা স’ম্পর্কে নিশ্চিত হয়েছিলেন। তবে সিরিজ়ে পরিচালকদের কাজ সহ’জ করে দিয়েছিলেন সামান্থা নিজেই।

প্রথম বার মুম্বাইয়ে তাঁকে চিত্রনাট্য শোনানোর পরে সমান্থার প্রতিক্রিয়া ছিল, ‘‘আমি এই চ্যালেঞ্জ নিতে তৈরি। আই অ্যাম গনা নেল ইট।’’ এক দশকেরও বেশি সময় ধরে কাজ করা সমান্থা আগেও অনেক হিন্দি ছবির প্রস্তাব পেয়েছেন। আনন্দবাজার