গাইবান্ধার সাঘাটায় সেলফি তুলতে গিয়ে যমুনা নদীতে ডুবে দুই বোনসহ তিন কলেজছাত্রী নিহ;ত হয়েছেন। মঙ্গলবার (১৮ মে) দুপুরের উপজেলার খোয়ার খাট এলাকায় এ ঘটনা ঘটে। যমুনা নদীর পাড়ে সেলফি তুলতে গিয়ে একজন পা পিছ;লে পড়ে গেলে বাকি দু’জন তাকে তুলতে গেলে তিনজনই পানিতে ডুবে যান।
নিহ;তরা হলেন- রংপুরের বাবু পাড়ার সাইদুর রহমানের কলেজ পড়ুয়া মেয়ে দুই বোন বিথি ও রিুতু এবং একই এলাকার রানা মিয়ার মেয়ে ফাতিমা আক্তার।
সাঘাটা থানার ওসি বেলাল হোসেন জানান, বিথি, রিুতু ও ফাতিমা আক্তার অনামিকা গাইবান্ধার সাঘাটা উপজেলার খোয়ারঘাট সংলগ্ন মামার বাড়িতে বেরাতে এসে যমুনা নদীর পাড়ে ঘুরতে যায়। পরে স্থানীয়রা এবং ফা;য়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাখানেক অভি;যান চালিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে তিনজনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃ;ত ঘোষণা করেন।













































