সেপ্টেম্বরে কয়েকজন সিনিয়র প্লেয়াররা যদি বাংলাদেশ সফরে আসতে না চায় তবে প্রয়োজনে তাদের বিশ্রাম দেয়া হবে তবুও আইপিএল খেলার জন্য ছাড়া হবে না। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছেন ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর অফ ক্রিকেট অ্যাশলে জাইলস।
![]()
এদিকে সেপ্টেম্বরে আইপিএল আয়োজনের চিন্তাভাবনা করছে বিসিসিআই। গুঞ্জন উঠেছিল এই সময় বাংলাদেশ সফর স্থগিত করার জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে (ইসিবি) অনুরোধ করতে পারে ভারতীয় বোর্ড। তবে জাইলস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিসিসিআই থেকে এমন কোনও অনুরোধ আসেনি বা সিরিজ পেছানোরও কোনও ইচ্ছা নেই ইসিবির। সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি যে সময়টাতে আইপিএল আয়োজন করতে চায় ভারত।
![]()
সেই সময় বাংলাদেশ-পাকিস্তান সফর করবে ইংল্যান্ড। এমনকি প্রয়োজনে প্লেয়ারদের মরগান, বিশ্রাম দেয়া হবে তবুও আইপিএল খেলার জন্য ছাড়া হবেনা। জাইলস বলেন, “আমাদের হাতে পূর্ণাঙ্গ সূচি রয়েছে। সেপ্টেম্বরে টেস্ট সিরিজ শেষ করার পর ১৯-২০ তারিখ নাগাদ আমরা বাংলাদেশ সফরে যাব। তারপর পাকিস্তান সফর ও টি-২০ বিশ্বকাপ রয়েছে। ছেলেদের কোনও একটা সময়ে বিশ্রাম দেওয়া হবে নিশ্চিত। তবে বিশ্রাম দেওয়ার উদ্দেশ্য এই নয় যে,
![]()
বাংলাদেশ সফরে না গিয়ে তারা অন্য কোথাও ক্রিকেট খেলবে।” উল্লেখ্য যে, ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে ইংল্যান্ডের। এর আগে ২০১৬ সালে সর্বশেষ ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলে গেছে ইংল্যান্ড।













































