প্রচ্ছদ দৈনিক খবর

সিঁধ কেটে ঘরে ঢুকে সন্তানের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

টাঙ্গাইলের ভূঞাপুরে গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে শিশুসন্তানের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ করেছে কবির সরকার (২৬) ও শাহাদত (৩০) নামে দুই ব্যাক্তি। মঙ্গলবার রাতে উপজেলার চরাঞ্চলের রুলীপাড়া

গ্রামে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে ধর্ষণের শিকার ওই নারী বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ কবিরকে গ্রেপ্তার করেছে। পরে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত কবির রুলীপাড়া গ্রামের শহীদ জামানের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী ব্যবসায়িক কাজে ঠাকুরগাঁও চলে যান। মঙ্গলবার তার শিশুসন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন ওই নারী। গভীর রাতে ঘরের মধ্যে পুরুষ মানুষ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন তিনি। এসময় তার চিৎকার শুনে সন্তানের গলায় ছুরি ধরে রুলীপাড়া গ্রামের শহিদ জামানের ছেলে কবির

সরকার (২৬) ও হাবেস ঘোষের ছেলে শাহাদত (৩০)। পরে তারা সন্তানকে জিম্মি করে ওই নারীকে ধর্ষণ করে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ কবির ও শাহাদতের বিরুদ্ধে থানায় মামলা করেন। রাতেই পুলিশ কবিরকে গ্রেপ্তার করে। পরে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির আরটিভি নিউজকে বলেন, ঘটনা শুনেছি। অভিযুক্ত কবির একাধিক বিয়ে করেছে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে সে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান বলেন, থানায় অভিযোগ পাওয়ার সাথে সাথেই আসামি কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।