প্রচ্ছদ দৈনিক খবর

সামান্থাকে ৮ কোটি রুপির প্রস্তাব

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বহু বিতর্কের পর ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে অ’ভিষেক হয়েছে সামান্থা আক্কিনেনির।

ভা’রতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই তারকা অ’ভিনীত সিরিজটির ট্রেইলার প্রকাশের পর পরই তুমুল বিতর্ক শুরু হয়। তবে ওয়েব সিরিজটি মুক্তির পর প্রশংসায় ভাসছেন তিনি।

এবার নতুন একটি শোয়ের জন‌্য মোটা অঙ্কের পারিশ্রমিক দেয়ার প্রস্তাব দিয়েছে নেটফ্লিক্স।ভা’রতীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়, ওটিটি প্ল‌্যাটফর্ম নেটফ্লিক্স একটি শোয়ের জন‌্য সামান্থাকে প্রস্তাব দিয়েছে।

তারা ৮ কোটি রুপি দিতে চেয়েছে। যা ‘দ্য ফ্যামিলি ম্যান টু’-এর পারিশ্রমিকের দ্বিগুণ। শোটি একাধিক ভাষায় নির্মিত হবে। বলিউডের একজন গুণী নির্মাতা এটি পরিচালনা করবেন।তবে শোয়ের ব্যাপারে বিস্তারিত এখনো জানানো হয়নি। সামান্থা রাজি হলেই সব প্রকাশ করা হবে।