প্রচ্ছদ দৈনিক খবর

সামরিক সহযোগিতা নিয়ে ইরান-রাশিয়া আলোচনা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী জেনারেল হোজ্জাতুল্লাহ কোরেইশি রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করেছেন। রাশিয়ার রাজধানী মস্কোয় দু পক্ষ গতকাল (বুধবার) এ আলোচনায় বসে। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দু পক্ষ চলমান সামরিক ও সামরিক-কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করে। এছাড়া, দুই উপ মন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মতবিনিময় করেন। প্রতিরক্ষা খাতে পারস্পরিক যোগাযোগ ও ঘনিষ্ঠ আলোচনা থাকবে বলেও তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।  

এর আগে মঙ্গলবার রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশনের প্রধান দিমিত্রি শুগায়েভ বলেছেন, রাশিয়া থেকে বিভিন্ন ধরনের অস্ত্র পেতে আগ্রহী ইরান। তিনি বলেন, “ইরানের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আমরা চুক্তিভিত্তিক প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করছি এবং আশা করছি শিগগিরি অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ শুরু হবে। ইরান বিভিন্ন ধরনের অস্ত্র নিতে আগ্রহী।”

ইরান ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বিশেষ করে সামরিক ক্ষেত্রে।#

পার্সটুডে/এসআইবি/৩

 

bangla news।