প্রচ্ছদ দৈনিক খবর

সাংবাদিক রোজিনা নিজেই মাটিতে পড়ে গ;ড়াগড়ি খাচ্ছিল : স্বাস্থ্যমন্ত্রী

9
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে তাকে হে;ন;স্থা করা এবং তার বিরু;দ্ধে ওঠা অভি;যোগ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘তাকে আ;টকে রেখে কোন ধরনের নি;র্যা;তন বা আ;ঘা;ত করা হয়নি। বরং তিনি নিজেই মাটিতে পড়ে গ;ড়াগড়ি খাচ্ছিলেন।’

পাঁচ ঘণ্টা আ;টকে রাখার বিষয়টি অ;স্বীকার করে মন্ত্রী বলেন, তার কাছে থাকা ফাইলগুলো ফেরত নেবার জন্য তাকে বড়জোর আধাঘণ্টা আ;টক রাখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং এরপর পুলিশ উপস্থিত হয়ে ঘটনার নিয়ন্ত্রণ নেয়।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলানগরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে রোজিনা ইসলামেকে গ্রে;প্তারের ঘটনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় তার অবস্থান ব্যাখ্যা করতে সংবাদ সম্মেলন ডাকলেও সচিবালয়ে দায়িত্ব পালন করেন এমন সাংবাদিকরা তা বর্জন করেন।

রোজিনা ইসলাম করোনাভাইরাসের টিকা সম্পর্কে রাশিয়া ও চীনের সাথে সম্প্রতি স্বাক্ষর করা চুক্তি বিষয়ক নথিপত্র নেবার চেষ্টা করছিলেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “যে ফাইলগুলো সে নিয়েছে সেগুলো ছিল (করোনাভাইরাসের ) টিকা সংক্রান্ত। এগুলো গো;পন নথি। আমরা রাশিয়ার সাথে যে টিকা চুক্তি করছি, চীনের সাথে চুক্তি করছি, এগুলো নন ডিসক্লোজার চুক্তি। আমরা রাষ্ট্রীয়ভাবে বলেছি যে আমরা এটা গো;পন রাখবো। তো সেগুলো যদি বাইরে চলে যায় তাহলে রাষ্ট্রীয়ভাবে আমরা প্রতিশ্রুতি ভ;ঙ্গ করলাম এবং আমাদের তারা টিকা নাও দিতে পারে। এতে দেশের বিরাট ক্ষতি হতে পারে।”

উল্লেখ্য, সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি চু;রির চেষ্টা ও মোবাইল ফোনে ছবি তোলার অভি;যোগে সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য সচিবের পিএস-এর কক্ষে পাঁচ ঘণ্টার মতো সময় আ;টকে রাখা হয় বলে অভি;যোগ ওঠে। এরপর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং রাতেই তার বিরু;দ্ধে অফিশিয়াল সিক্রেটস আইনে মা;মলা করে গ্রে;প্তার দেখানো হয়।সেই মা;মলার শুনানি শেষে আদালত মঙ্গলবার রোজিনা ইসলামকে কা;রাগা;রে পাঠিয়েছে।