প্রচ্ছদ বিনোদন

সলমনকেও চান্স না দিয়ে ফিরিয়ে দিয়েছেন গোবিন্দা, কি এমন ঘটেছিল সেদিন দুজনের মধ্যে!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বলিউডের দুই সুপারস্টার সলমন ও গোবিন্দা একসাথে পার্টনার হিট সিনেমা দর্শকদের উপহার দেওয়ার পর তাদের আর একসাথে দেখা গেল না পর্দায়। বাক্স অফিসে বেশ হিট হয়েছিল এই সিনেমাটি। কিন্তু, এরপরেও ওই দুজনকে আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি।

পার্টনার সিনেমার পর একসাথে কাজ করার জন্য বহুবার স্ক্রিপ্ট নিয়ে গিয়েছিলেন গোবিন্দর কাছে। কিন্তু গোবিন্দা তা ফিরিয়ে দেন। যদিও গোবিন্দাকে এই মুহূর্তে বড় পর্দায় একেবারেই দেখা যায় না।সেই সময় গোবিন্দা থাকছেন বাংলায়। ‘ডান্স বাংলা ডান্স ১০’ আসছে চলতি মাসের শেষে। এবার বিচারকের আসনে দেখা যাবে শুরুতে বলা করোনাজয়ী ৩ সুপারস্টারকে। আর এবারে এই শো-এর সঞ্চালনার দায়িত্বে থাকবেন অঙ্কুশ হাজরা ও বিক্রম চট্টোপাধ্যায়।

গোবিন্দা বলিউডের একজন অন্যতম সুপারস্টার। বহু হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। বহু সিনেমায় তার কমেডি দর্শকদের বেশ আকর্ষিত করে। তবে বাংলায় ছোট পর্দায় কাজ করলেও বড় পর্দাতেও তার কাজ করার ইচ্ছা আছে। কিন্তু কথা হচ্ছে তিনি ভাইজানকে কেন ফিরিয়ে দিলেন? একটু পিছনে ফিরে দেখা যাক। সুপারহিট মারাঠি ছবি ‘শিক্ষানাচায়া আইচা ঘো’-র হিন্দি রিমেকের পরিচালনা করার দায়িত্বে ছিলেন প্রখ্যাত অভিনেতা-পরিচালক মহেশ মঞ্জরেকর।ভাইজানের ইচ্ছা ছিল যে গোবিন্দা কাজ করুক এই সিনেমায়। এমনকি আগ্রহ প্রকাশ করেছিলেন ‘হিরো নম্বর ওয়ান ‘-ও। তবে ছবির গল্প ও চিত্রনাট্য শোনার পর তা একদম পছন্দ হয়নি গোবিন্দার। আর সেই জন্যই সেই সিনেমায় কাজ করা হয়ে ওঠেনি।

‘পার্টনার’-এ তাদের জোড়ি ছিল বেশ হিট। একবার সালমানের সঙ্গে সিনেমা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে গোবিন্দা বলেছেন,”সত্যি কথা বলতে কী ছবির গল্পটাই আমার মনে ধরে নি। গল্পের মূল প্লটটাই আমার কাছে বিশ্বাসযোগ্য লাগেনি। মারাঠিতে যদিও ছবিটি সুপারহিট তা সত্ত্বেও ছবির গল্প আমাকে মুগ্ধ করেনি”