প্রচ্ছদ দৈনিক খবর

সরকার আলেমদের গ্রেফতার করেনি, সন্ত্রাসীদের করেছে: ধর্ম প্রতিমন্ত্রী

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ইসলামের সেবায় সরকারের বহুমুখী কর্মকাণ্ডের কথা তুলে ধরে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আলেমদের গ্রেফতার করেনি, জঙ্গিবাদী-সন্ত্রাসীদের গ্রেফতার করেছে।

আজ বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ‘ধর্মের নামে অরাজকতা, তথাকথিত ধর্মীয় নেতাদের ধর্মহীনতা এবং শান্তির ধর্ম ইসলাম’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আলেমদের গ্রেফতার করেনি, জঙ্গিবাদী-সন্ত্রাসীদের গ্রেফতার করেছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে যারা অপরাজনৈতিক চিন্তা থেকে

অঘটন ঘটানোর অপতৎপরতায় লিপ্ত জঙ্গিবাদী-সন্ত্রাসীদের গ্রেফতার করেছে। এরাই আমরা আলেমদেরকে গ্রেফতার করেছি এই কথা বিভিন্ন আঙ্গিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর চেষ্টা করে। আমি মনে করি, তারা বাঙালি জাতি, ইসলাম এবং দেশের শত্রু।