প্রচ্ছদ দৈনিক খবর

সবচেয়ে বড় আম!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

লিচু গাছে আম নিয়ে যতোই মাতামাতি হোক, এই ফাঁকে গিনেজে নাম লিখিয়েছে কলম্বিয়ার একটি আম। এবার আর সাজানো নাটক নয়। রেকর্ডধারী আমটির ওজন সোয়া চার কেজিরও বেশি। দেশটির বয়াকা অঞ্চলের এক বাগানে পাওয়া গেলো ৪ কেজি ২৫৬ গ্রাম ওজনের আমটি।

বাগানের মালিক বেরেরা ও মারোকুইন দম্পতি জানালেন, তারা আগেই বুঝতে পেরেছিলেন লাল ও কালচে রঙের আমটি ঢাউস সাইজের হতে চলেছে। তখন থেকে নেন বাড়তি যত্ন।এর আগে ২০০৯ ফিলিপাইনের এক খামারের একটি আমের ওজন ছিল ৩ কেজি ৪৩৩ গ্রাম। ওটা এখন রেকর্ডের খাতায় দুই নম্বরে।

সর্বোচ্চ ওজনের আমটি ইতোমধ্যে কেটে খাওয়াও হয়েছে। খুবই সুস্বাদু ছিল বলেও জানিয়েছে বেরেরা-মারোকুইনের পরিবার ও আত্মীয়রা। তবে আমটির একটি রেপ্লিকা তৈরি করে সিটি করপোরেশনকে উপহার দিয়েছেন তারা। সূত্র: ইউপিআই