বলিউড অ’ভিনেতা শাহিদ কাপুরের উপর ক্ষুব্ধ তার স্ত্রী’ মীরা রাজপুত। স্বামীর উপর রাগ করে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন তিনি। অনুরাগীদের কাছে জানতে চাইলেন, ‘সব পুরুষই কি এ রকম?’
ঘর অ’পরিচ্ছন্ন রাখার জন্য বির’ক্ত মীরা। নিজের অ’ভিব্যক্তি প্রকাশ করলেন নেটমাধ্যমে। অ’পরিচ্ছন্ন ঘরের ছবিই পোস্ট করলেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে।
ছবিতে দেখা যাচ্ছে, ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এক জোড়া সাদা মোজা আর এক জোড়া নীল জুতো। ধূসর কার্পেটে পড়ে রয়েছে সেগুলো। সত্যিই অ’পরিচ্ছন্ন লাগছে ঘরের মেঝে।
তাদের ‘ঘর ঘর কি কাহানি’র ছবি মাঝে মধ্যেই নেটমাধ্যমে প্রকাশ করেন মীরা। মে’য়ে মিশা এবং ছে’লে জেইনকে নিয়ে তাদের সংসারের খুঁটিনাটির দিকে চোখ থাকে নেটাগরিকদের।











































