প্রচ্ছদ দৈনিক খবর

সদ্য বিবাহিত বড় ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

মাদারীপুরের শিবচরে সদ্য বিবাহিত বড় ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
শুক্রবার সকালে এ ঘটনায়

ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে ছোট ভাই নিরব শেখকে অভিযুক্ত করে শিবচর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত নিরব শেখ উপজেলার সন্ন্যাসীরচর ইউপির রাজারচর মৌলভীকান্দি গ্রামের বাসিন্দা।

জানা যায়, কয়েকদিন আগে অভিযুক্তের বড় ভাইয়ের সঙ্গে ওই গৃহবধূর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই লম্পট নিরব তার ভাবিকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। গতকাল ওই গৃহবধূর স্বামী

তাকে বাড়িতে রেখে স্থানীয় বাজারে যান। এ সময় নিরব তাকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে রাতে ওই গৃহবধূর স্বামী বাড়িতে আসলে ওই গৃহবধূ তাকে বিস্তারিত বলেন। সকালে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করেন।

শিবচর থানার এসআই আ. রশিদ বলেন, ঘটনাটি শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। অভিযুক্ত নিরব পালিয়ে গেছে, ধর্ষণের আলামত জব্দ করেছি।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশ তৎপর রয়েছে। বর্তমানে ওই গৃহবধূ ডাক্তারি পরীক্ষার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।