টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে ভারত দল এখন ইংল্যান্ডে। এরপর ইংলিশদের বিপক্ষেই ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কিংবা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ একটিতেও দলে নেই স্পিনার কুলদীপ যাদব। এদিকে একই সময় শ্রীলঙ্কার বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ।
![]()
যাদব তাই আশাবাদী এই সিরিজের দলে জায়গা মিলবে তার। গত কিছুদির ধরেই সময়টা ভালো কাটছে না কুলদীপের। স্থগিত হবার আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স খেলেছিলেন ৭ ম্যাচ। একটিতেও সুযোগ মেলেনি কুলদীপের। এই স্পিনার সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সর্বশেষ সিরিজে।
![]()
আর টি-টোয়েন্টি খেলেছেন এ বছরের জানুয়ারীতে। আইপিএলের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ড সিরিজের দলে উপেক্ষিত হওয়ায় তাই হতাশ কুলদীপ। তবে পরবর্তী সুযোগ কাজে লাগানোর জন্য প্রস্তুত আছেন বলেও জানান তিনি। কুলদীপ বলেন, ‘আমি ভারতীয় দলের অংশ না হতে পেরে হতাশ, কারণ আমি গিয়ে দলের পারফর্ম করতে এবং দলের জয়ে অবদান রাখতে চেয়েছিলাম।
![]()
এই জিনিসগুলি হল, হ্যাঁ আপনি দু:খিত হবেন তাতে, তবে একই সাথে আপনাকে পরবর্তী সুযোগ গুলো কাজে লাগানোর জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি আরো বলেন, ‘আমি সেখানে (ইউকে) যাইনি, তাই আশা করছি আমি শ্রীলঙ্কায় গিয়ে সেখানে পারফর্ম করার সুযোগ পাব। ক্রিকেটটি অব্যাহত রাখা উচিত, দলে না থাকলে প্রতিটি খেলোয়াড় দুঃখ পান, সবাই দলে থাকতে চান তবে মাঝে মাঝে পরিস্থিতি এমন হয় যে আপনি দলের অংশ নন।
![]()
আইপিএলে কলকাতার স্পিন আক্রমণে অন্যতম ভরসা ছিলেন এই কুলদীপ। কিন্তু এবারের আসরে টিম ম্যানেজমেন্টের ভাবনায় না থাকায় তার সুযোগ মেলেনি। তবে আইপিএল আত্মবিশ্বাসী ছিলেন বলেও জানিয়েছেন। কিন্তু সুযোগ না মেলায় তিনি হতভম্ব হয়ে পরেছিলেন এই স্পিনার। এ প্রসঙ্গে কুলদীপ বলেন, ‘কখনও কখনও আপনি মনে করেন যে আপনি খেলতে প্রস্তুত কিন্তু টিম ম্যানেজমেন্ট হয়ত তা অনুভব করে না।
![]()
তারা মনে করে যে কেউ আপনার চেয়ে ভাল এবং তারা সংমিশ্রণ সম্পর্কেও চিন্তা করে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এই জিনিসগুলি অনেক ঘটে। আমি ভেবেছিলাম আমি আইপিএল ২০২১ তে খেলব কিন্তু এটি ঘটেনি এবং এতে আমি হতভম্ব ছিলাম।













































