যাঁরা ভা’রতের জি বাংলার সিরিয়ালের ভক্ত, তাঁরা নিশ্চয়ই একনামে চেনেন ‘রানিমা’ দিতিপ্রিয়া রায়কে। দিতিপ্রিয়ার ভক্তদের জন্য এবার দুঃসংবাদ। করো’নায় আ’ক্রান্ত হয়েছেন তিনি। আ’ক্রান্ত তাঁর মা-বাবাও।
গেল ২৩ এপ্রিল নিজের সোশ্যাল হ্যান্ডেলে সবাইকে সজাগ করেছিলেন দিতিপ্রিয়া। সামাজিক দূরত্ব মেনে উৎসব পালন করার অনুরোধও জানিয়েছিলেন। গতকাল বুধবার খবর, টানা চার বছর ধরে জনপ্রিয় সিরিয়াল ‘রাণী রাসমণি’র রানিমা করো’নায় আ’ক্রান্ত।
ভা’রতীয় গণমাধ্যম জি ২৪ ঘণ্টা-কে দিতিপ্রিয় রায় বলেছেন, বাবা-মাসহ তিনিও করো’নায় আ’ক্রান্ত। তিনজনেই রয়েছেন নিভৃতবাসে। তাঁর বাবা ও মা দুজনেই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন।
মা ও মে’য়ের কোভিড ধ’রা পড়ার পর বাবার টেস্ট করানো হয়। মায়ের শরীর কিছুটা খা’রাপ ছিল, তবে এখন ভালো আছেন তিনজনই।খবরে বলা হয়েছে, দিতিপ্রিয়ার শ্বা’সক’ষ্টজনিত সমস্যা রয়েছে। শারীরিকভাবে বেশ দুর্বল। শুয়ে-বসে, বই পড়ে সময় কাটছে তাঁর।
এদিকে, আনন্দবাজার পত্রিকার খবর, আপাতত শুটিং থেকে ছুটি নিয়ে বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন দিতিপ্রিয়া রায়। চিকিৎসকের পরাম’র্শ অনুযায়ী যাবতীয় নিয়ম মেনে চলছেন। দ্রুত সুস্থতা ও শুটিং ফ্লোরে ফিরে যাওয়াই রানিমা’র একমাত্র লক্ষ্য।











































